ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ

মাদারীপুরে বিশেষ অভিযানে সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার


  • আপলোড সময় : রবিবার ১০ মে, ২০২৬ সময় : ৫:৫৯ পিএম

মাদারীপুরে সন্ত্রাসবিরোধী মামলার প্রধান আসামি ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, মাদারীপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান শফিকুল রহমান পাভেল খান এবং ব্যবসায়ী মোহাম্মদ আসাদুজ্জামান লিটনকে আটক করেছে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ। শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে মাদারীপুর সদর উপজেলার ঘটকচর এলাকার একটি বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, শফিকুল রহমান পাভেল খান দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গত ২৫ ডিসেম্বর দায়ের হওয়া একটি সন্ত্রাসবিরোধী মামলায় তাকে প্রধান আসামি করা হয়। মামলার পর থেকেই তিনি বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিলেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সম্প্রতি পুলিশ জানতে পারে যে পাভেল খান ব্যবসায়ী মোহাম্মদ আসাদুজ্জামান লিটনের বাড়িতে অবস্থান করছেন। এরপরই তাকে আটক করতে বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদের নির্দেশনায় পুলিশের একটি বিশেষ দল গভীর রাতে অভিযান চালায়। অভিযানের সময় ঘটকচর এলাকায় অবস্থিত লিটনের বাড়িটি ঘিরে ফেলে পুলিশ। পরে সেখান থেকে শফিকুল রহমান পাভেল খান ও মোহাম্মদ আসাদুজ্জামান লিটনকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আটক মোহাম্মদ আসাদুজ্জামান লিটন “বোটানিক অ্যারোমা” নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও কর্ণধার। এলাকায় তিনি একজন পরিচিত ব্যবসায়ী হিসেবে পরিচিত। তবে পুলিশের ধারণা, মামলার প্রধান আসামিকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগে তাকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মামলার তদন্তের স্বার্থে বিভিন্ন তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।”

তিনি আরও জানান, আটক দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। একই সঙ্গে মামলার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, সন্ত্রাসবিরোধী মামলার তদন্ত গুরুত্বের সঙ্গে এগিয়ে নেওয়া হচ্ছে এবং জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়েছে, তদন্তে নতুন তথ্য পাওয়া গেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আকাশজমিন / আরআর  


এ সম্পর্কিত আরো খবর