ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

সাভারে ডিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫


  • আপলোড সময় : রবিবার ১০ মে, ২০২৬ সময় : ৭:১৫ পিএম

ঢাকার ধামরাই, আশুলিয়া ও সাভারের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা ও হেরোইনসহ পাঁচ পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)।

রোববার (১০ মে) ঢাকা জেলা ডিবি (উত্তর) থেকে পাঠানো এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ধামরাইয়ের জয়পুরা এলাকা থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ নাজমা (৪৩) নামে এক নারীকে গ্রেফতার করা হয়। একই রাতে আশুলিয়ার দক্ষিণ গাজীরচট এলাকায় অভিযান চালিয়ে ২০০ পুরিয়া হেরোইনসহ মেহেদী হাসান তুহিন (৩৪) ও সাদ্দাম হোসেন (৩৫) নামে দুইজনকে আটক করা হয়।

এছাড়া আশুলিয়ার কান্দাইল এলাকা থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ জিয়াউর রহমান ওরফে জিয়া (৪২) এবং সাভারের হাইপয়েন্ট কৃষ্ণপুর এলাকা থেকে ১০০ পিস ইয়াবাসহ আকরাম বিশ্বাস (৩৫) নামে আরও এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

ডিবি জানায়, অভিযানে উদ্ধার হওয়া মাদকের মধ্যে রয়েছে ১০০ পিস ইয়াবা, ১ কেজি গাঁজা এবং ২০০ পুরিয়া হেরোইন। গ্রেফতারদের মধ্যে নাজমার বিরুদ্ধে চারটি এবং মেহেদী হাসান তুহিন ও সাদ্দাম হোসেনের বিরুদ্ধে দুটি করে মাদক মামলা রয়েছে।

পুলিশ আরও জানায়, দীর্ঘদিন ধরে এই চক্রটি ধামরাই, আশুলিয়া ও সাভার এলাকায় মাদক সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে। ডিবি (উত্তর) জানিয়েছে, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং এলাকায় মাদক চক্র নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আকাশজমিন / আরআর    


এ সম্পর্কিত আরো খবর