ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ

কুমিল্লার দেবিদ্বারে ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক


  • আপলোড সময় : রবিবার ১০ মে, ২০২৬ সময় : ৭:২৩ পিএম

কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবন ও বিক্রির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

রবিবার ভোরে উপজেলার বড়শাঘর ইউনিয়নের ছোটশালঘর গ্রামের আলী হোসেন ব্যাপারী বাড়ির প্রবাসী কামাল হোসেন খানের বাড়িতে এ ঘটনা ঘটে।

দেবিদ্বার থানার এসআই অজয় চক্রবর্তী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারি কামাল হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন মাদক ক্রেতা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা সম্ভব হয়। পরে তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন ছোটশালঘর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে কামাল হোসেন খান (৪৪), একই গ্রামের আবুল কাসেম ভূঁইয়ার ছেলে মো. রনি ভূঁইয়া (২৪) এবং ইউছুফপুর ইউনিয়নের ইউছুফপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে মো. শামিম (২৫)।

পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরে তাদের আদালতের মাধ্যমে কোর্ট হাজতে পাঠানো হয়েছে।

দেবিদ্বার থানার ওসি (তদন্ত) মো. ইমাম হাসান বলেন, টহল পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৩০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং এলাকায় মাদক ব্যবসা নির্মূলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা জানান, এলাকায় মাদক কারবার ও সেবনের প্রবণতা দিন দিন বাড়ছিল। পুলিশের এই অভিযানকে তারা ইতিবাচক হিসেবে দেখছেন এবং নিয়মিত অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।


এ সম্পর্কিত আরো খবর