ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

যুক্তিখোলায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ, সড়ক অবরোধ


  • আপলোড সময় : রবিবার ১০ মে, ২০২৬ সময় : ৭:২৪ পিএম

কুমিল্লার লালমাই উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়নের যুক্তিখোলা এলাকায় মাদ্রাসার এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অভিযুক্তের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মাদ্রাসার শিক্ষার্থীরা।

রোববার (১০ মে) দুপুরে যুক্তিখোলা ফাজিল ডিগ্রি মাদ্রাসার ৭ম শ্রেণির এক ছাত্রীকে যুক্তিখোলা বাজারের একটি দোকানে আটকে রেখে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় অভিযুক্ত করা হয়েছে যুক্তিখোলা বাজারে অবস্থিত এনায়েত টেলিকমের স্বত্বাধিকারী এনায়েত উল্লাহকে।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে মাদ্রাসার শিক্ষার্থীসহ স্থানীয় জনতা ক্ষোভে ফেটে পড়েন। তারা দ্রুত বিচার ও অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে সড়কে নেমে বিক্ষোভ মিছিল করেন এবং গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার পর থেকেই অভিযুক্ত এনায়েত উল্লাহ দোকান বন্ধ করে পালিয়ে গেছেন। তার দোকানটি যুক্তিখোলা বাজারে অবস্থিত বলে জানা গেছে।

খবর পেয়ে লালমাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে লালমাই থানার অফিসার ইনচার্জ মো. নুরুজ্জামান বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় অভিভাবক, সচেতন মহল ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীর সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।

আকাশজমিন / আরআর    


এ সম্পর্কিত আরো খবর