ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

এমপির খালের কালভার্ট ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন


  • আপলোড সময় : সোমবার ১১ মে, ২০২৬ সময় : ৫:২৪ পিএম

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরলরেন্স ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ফরাজি পাড়া এলাকায় এমপির খালের ওপর নির্মিত একটি কালভার্ট ভেঙে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রায় ৩৫ বছর আগে নির্মিত এই কালভার্টটি দীর্ঘদিন ধরে নষ্ট অবস্থায় থাকায় এলাকাটিতে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।

স্থানীয়দের মতে, বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। জোয়ার-ভাটার পানিতে কালভার্টটি প্রায়ই তলিয়ে যায়, ফলে মানুষের চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। পশ্চিম লরেন্স দাখিল বালিকা মাদ্রাসা ও মোল্লা মার্কেটসংলগ্ন এই সড়কটি এলাকার প্রধান যোগাযোগপথ হিসেবে ব্যবহৃত হয়, যেখানে প্রতিদিন হাজারেরও বেশি মানুষ চলাচল করেন।

স্থানীয়রা জানান, শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও সাধারণ পথচারীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন। স্কুল-কলেজে যাতায়াতে সমস্যা দেখা দিচ্ছে, কৃষকেরা উৎপাদিত ফসল বাজারে নিতে পারছেন না, এমনকি নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনও বাধাগ্রস্ত হচ্ছে।

স্থানীয় বাসিন্দা নুরনবী শাওন বলেন, বর্ষাকালে দুর্ভোগ চরমে পৌঁছায়। কালভার্টটি পানির নিচে তলিয়ে থাকে। ফলে সবাইকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। দ্রুত এটি পুনর্নির্মাণ না হলে পরিস্থিতি আরও খারাপ হবে।

লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হাসানাত বলেন, বর্ষাকালে জোয়ারের কারণে অনেক সময় স্কুলে যাওয়া সম্ভব হয় না। শিক্ষার্থীরাও নিয়মিত ক্লাসে উপস্থিত হতে পারছে না, এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। তিনি আরও বলেন, অনেক সময় ভিজে বাড়ি ফিরতে হয়, যা শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য অত্যন্ত কষ্টকর।

স্থানীয়রা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বিষয়টি উপেক্ষিত থাকলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে পুরো এলাকার জনজীবন স্থবির হয়ে পড়েছে।

এ বিষয়ে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী আব্দুল কাদের মুজাহিদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।


এ সম্পর্কিত আরো খবর