ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ

নলছিটিতে ওসমান হাদি হত্যার বিচার দাবিতে মানববন্ধন


  • আপলোড সময় : সোমবার ১১ মে, ২০২৬ সময় : ৫:২৬ পিএম

ঝালকাঠির নলছিটিতে ওসমান হাদির হত্যার বিচার না হওয়াকে “জুলাই আন্দোলনের পরাজয়” হিসেবে উল্লেখ করেছেন তার বোন মাসুমা হাদি। তিনি বলেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হওয়ায় পরিবার চরম হতাশা ও ক্ষোভে দিন কাটাচ্ছে।

মাসুমা হাদি অভিযোগ করে বলেন, “আমার ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কিন্তু আজও আমরা বিচার পাইনি। যদি এই ঘটনার বিচার না হয়, তাহলে জুলাইয়ের আন্দোলনের যে চেতনা—ন্যায়বিচার ও জবাবদিহিতা—তা ব্যর্থ হয়ে যাবে।”

সোমবার (১১ মে) বেলা ১২টায় ঝালকাঠির নলছিটি উপজেলার বাসস্ট্যান্ডে ওসমান হাদি স্মৃতি মঞ্চের আয়োজনে মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং এটি কেবল একটি পরিবারের দাবি নয়, বরং ন্যায়বিচারের আন্দোলন। “যতদিন আমার ভাইয়ের বিচার না হবে, ততদিন আমরা ঘরে ফিরবো না,” বলেন তিনি।

এ সময় তিনি বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু উল্লেখ করে বলেন, মানবাধিকার ও ন্যায়বিচারের প্রশ্নে সবাইকে সোচ্চার হতে হবে। একই সঙ্গে তিনি দাবি করেন, দেশের ভেতরে ন্যায়বিচার প্রতিষ্ঠা ছাড়া কোনো আন্দোলনই সফল হতে পারে না।

তিনি আরও বলেন, “এটা শুধু ওসমান হাদির হত্যার বিচার না, এটা বাংলাদেশের জয়-পরাজয়ের প্রশ্ন। বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে নাকি পিছিয়ে যাবে—এই বিচার তারই প্রতীক।”

মানববন্ধনে আরও বক্তব্য দেন ওসমান হাদির বোন জামাই আমির হোসেন হাওলাদার, জুলাই আন্দোলনে নিহত শহিদ সেলিম তালুকদারের বাবা সুলতান তালুকদার, জুলাই যোদ্ধা মুসা সরদার এবং ওসমান হাদি স্মৃতি মঞ্চের সদস্য রিফাতসহ অনেকে।

বক্তারা দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে বলেন, এ ধরনের হত্যাকাণ্ডের বিচার বিলম্বিত হলে সমাজে ন্যায়বিচার নিয়ে আস্থাহীনতা তৈরি হয়।


এ সম্পর্কিত আরো খবর