ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

মাধবপুরে মাদক মামলার সাজাপ্রাপ্তসহ দুই আসামি গ্রেফতার


  • আপলোড সময় : সোমবার ১১ মে, ২০২৬ সময় : ৫:৩১ পিএম

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অভিযান চালিয়ে মাদক মামলার এক সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ দুই ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার উত্তর সুরমা গ্রামের গোলাপ খাঁর ছেলে ওমর ফারুক এবং পরমানন্দপুর গ্রামের হাসু মিয়ার ছেলে মো. আক্তার প্রকাশ মুমন মিয়া। পুলিশের তথ্য অনুযায়ী, মুমন মিয়া একটি মাদক মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১১ মে) রাত প্রায় ৩টার দিকে মাধবপুর থানার তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জামাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে উপজেলার বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে ওই দুই আসামিকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তারা আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের অবস্থান শনাক্ত করা হয় এবং পরে আটক করা হয়।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। পরে তাদের হবিগঞ্জ আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ আরও জানিয়েছে, মাদক ও বিভিন্ন অপরাধ দমনে উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।


এ সম্পর্কিত আরো খবর