ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

মুন্সীগঞ্জে মাদরাসার সামনে শিশুর ভ্রূণ উদ্ধার


  • আপলোড সময় : সোমবার ১১ মে, ২০২৬ সময় : ৮:৫২ পিএম

মুন্সীগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ এলাকার সরদারপাড়া সড়কের পাশে একটি স্থানীয় মাদরাসার সামনে থেকে পলিথিনে মোড়ানো এক শিশুর ভ্রূণ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১১ মে) সকালে দেওভোগ-সরদারপাড়া এলাকার মাদরাসাতুল মদিনার গেইটের সামনে স্থানীয়রা একটি পলিথিন পড়ে থাকতে দেখে সন্দেহ করেন। পরে কাছে গিয়ে পলিথিনের ভেতরে শিশুর ভ্রূণ দেখতে পান।

ঘটনার খবর দ্রুত আশপাশে ছড়িয়ে পড়লে সেখানে স্থানীয়দের ভিড় জমে যায়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

স্থানীয়দের ধারণা, রাতের আঁধারে কোনো ব্যক্তি অটোরিকশাযোগে এসে ভ্রূণটি সেখানে ফেলে রেখে যায়। তবে কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এলাকাবাসী জানান, সকালে মাদরাসার সামনে পলিথিন পড়ে থাকতে দেখে প্রথমে কেউ গুরুত্ব দেয়নি। পরে সন্দেহ হলে কয়েকজন স্থানীয় ব্যক্তি কাছে গিয়ে সেটি খুলে দেখেন। তখন ভেতরে শিশুর ভ্রূণ দেখতে পেয়ে তারা আতঙ্কিত হয়ে পড়েন।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ঘটনার তদন্ত দাবি করেন। তাদের মতে, এমন ঘটনা সমাজে উদ্বেগ তৈরি করছে এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা প্রয়োজন।

মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভ্রূণটি উদ্ধার করা হয়েছে এবং স্থানীয়দের সহায়তায় দাফনের প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা শনাক্তের চেষ্টা চলছে। তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

স্থানীয় সচেতন মহল বলছে, এ ধরনের ঘটনা সামাজিক অবক্ষয়ের চিত্র তুলে ধরে। তারা এ বিষয়ে প্রশাসনের পাশাপাশি সমাজের সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।


এ সম্পর্কিত আরো খবর