ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

ফরিদপুরে আন্তর্জাতিক নার্স দিবস পালিত, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা


  • আপলোড সময় : মঙ্গলবার ১২ মে, ২০২৬ সময় : ১২:২৫ পিএম

ফরিদপুর প্রতিনিধি 

ফরিদপুরে আন্তর্জাতিক নার্স দিবস নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। “আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ—জীবন রক্ষায় নার্সদের ক্ষমতায়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১২ মে) সকাল ৮টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে একটি র‌্যালি বের করা হয়। দুই শতাধিক নার্সের অংশগ্রহণে র‌্যালিটি হাসপাতাল চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতাল প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় ব্যানার, ফেস্টুন ও সচেতনতামূলক নানা স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

র‌্যালি শেষে হাসপাতালের হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা নার্সদের পেশাগত দায়িত্ব, মানবিক সেবা এবং স্বাস্থ্যখাতে তাদের গুরুত্বপূর্ণ অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, একজন রোগীর সুস্থতার পেছনে চিকিৎসকের পাশাপাশি নার্সদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোগীর সার্বক্ষণিক পরিচর্যা ও মানসিক সাহস জোগাতে নার্সরা অগ্রণী ভূমিকা পালন করেন।

বক্তারা আরও বলেন, স্বাস্থ্যখাতের উন্নয়নে নার্সদের যথাযথ মূল্যায়ন, আধুনিক প্রশিক্ষণ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা জরুরি। নার্সদের দক্ষতা বৃদ্ধি ও পেশাগত উন্নয়নে সরকারি ও বেসরকারি পর্যায়ে আরও উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।

বিএনএ’র সভাপতি নাসির উদ্দিন পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিভিন্ন পর্যায়ের নার্স ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনএ’র সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন মেট্রন শামসুন্নাহার, নার্স শেফালী ঘোষ, রুবি আক্তারসহ হাসপাতালের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও নার্সরা।

আলোচনা সভায় বক্তারা নার্সদের নিবেদিত সেবা ও ত্যাগের প্রশংসা করেন এবং স্বাস্থ্যসেবাকে আরও মানবিক ও মানসম্মত করতে নার্সিং পেশার গুরুত্ব তুলে ধরেন।

দিবসটি উপলক্ষে পুরো হাসপাতাল এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। অংশগ্রহণকারীরা বলেন, নার্সরা স্বাস্থ্যসেবার মূল চালিকাশক্তি হিসেবে কাজ করেন, তাই তাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব।


এ সম্পর্কিত আরো খবর