ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ

বাউফলে নিখোঁজের ৪০ ঘণ্টা পার হলেও সন্ধান মেলেনি চার ছাত্রীর


  • আপলোড সময় : মঙ্গলবার ১২ মে, ২০২৬ সময় : ৩:৪২ পিএম

কামরুজ্জামান বাচ্চু, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলের নাজিরপুর-তাঁতেরকাঠি ইউনিয়নের চার শিক্ষার্থী নিখোঁজ হওয়ার প্রায় ৪০ ঘণ্টা অতিবাহিত হলেও এখনও তাদের কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় পরিবারগুলোর মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ।

জানা গেছে, গত রবিবার (১০ মে) সকাল ১০টার দিকে তারা আলাদাভাবে বিদ্যালয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে বাউফল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নিখোঁজরা হলো—সানজিদা আক্তার (১২), ইসমত জেরিন (১২), সানজিদা আক্তার রায়সা (১৩) ও আয়শা আক্তার (১৫)। এর মধ্যে সানজিদা আক্তার ও ইসমত জেরিন নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। সানজিদা আক্তার রায়সা একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী এবং আয়শা আক্তার স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী।

নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এস.এম. মাইনুল ইসলাম জানান, নিখোঁজ তিন শিক্ষার্থী ওইদিন বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রমে অনুপস্থিত ছিল। পরে বিকেলে অভিভাবকদের মাধ্যমে জানা যায়, তারা বিদ্যালয়ের কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল। এরপর সহপাঠীদের সঙ্গে কথা বলে এবং বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হলেও এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা জানান, প্রথমে বিদ্যালয়ে গিয়ে খোঁজ নেওয়া হয়। পরে আত্মীয়-স্বজনের বাড়িতেও অনুসন্ধান চালানো হয়। কিন্তু কোথাও তাদের খুঁজে পাওয়া যায়নি। পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠলে রাত ১২টার দিকে বাউফল থানায় সাধারণ ডায়েরি করা হয়। জিডির নম্বর-৫৫৮।

এ বিষয়ে জিডির তদন্তকারী কর্মকর্তা এসআই গোলাম মোস্তফা বলেন, “নিখোঁজ ছাত্রীদের কাছে কোনো মোবাইল ফোন নেই। ফলে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করা সম্ভব হচ্ছে না। তবে বাস ও লঞ্চ টার্মিনালসহ বিভিন্ন যাতায়াতপথে খোঁজখবর নেওয়া হচ্ছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে তাদের উদ্ধার করা সম্ভব হবে।”

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, বিদ্যালয়ের উদ্দেশ্যে বের হওয়ার পর ওই ছাত্রীরা আর বাড়ি ফেরেনি। বিষয়টি পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। সম্ভাব্য সব দিক বিবেচনায় নিয়ে অনুসন্ধান চালানো হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে চার শিক্ষার্থীর নিখোঁজ হওয়ার ঘটনায় পুরো এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত তাদের সন্ধান এবং নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর