ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

নিরাপদ ও সুশৃঙ্খল নৌ-চলাচল নিশ্চিত করতে কাজ করছে পায়রা বন্দর কর্তৃপক্ষ


চেয়ারম্যান মাসুদ ইকবাল

  • আপলোড সময় : মঙ্গলবার ১২ মে, ২০২৬ সময় : ৫:৪৬ পিএম

নৌপথকে নিরাপদ রাখা সবার সম্মিলিত দায়িত্ব বলে জানিয়েছেন পায়রা বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মাসুদ ইকবাল। তিনি বলেন, সেই দায়িত্ববোধ থেকেই বন্দর ও আশপাশের এলাকায় নিরাপদ ও সুশৃঙ্খল নৌ-চলাচল নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে পায়রা বন্দর কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১২ মে) দুপুরে পটুয়াখালীর পায়রা বন্দরের কমার্শিয়াল ভবনে নৌ-নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

চেয়ারম্যান মাসুদ ইকবাল আরও বলেন, বন্দরের আশপাশের নদীপথে নিরাপত্তা নিশ্চিত করতে বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা বিভাগ স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সার্বক্ষণিক নজরদারি কার্যক্রম পরিচালনা করছে। নৌপথে দুর্ঘটনা রোধে আধুনিক প্রযুক্তির ব্যবহার, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং জরুরি উদ্ধার সক্ষমতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করতে শুধু প্রশাসন নয়, জেলে, মাঝি, ট্রলার ও জাহাজ মালিকসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নৌপথ ব্যবহারে সচেতনতা বৃদ্ধি ছাড়া টেকসই নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।

সভায় আরও উপস্থিত ছিলেন বন্দরের সদস্য কমডোর আবদুল লতিফ, হারুন অর রশিদ ও জামাল উদ্দিন চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা। এছাড়া স্থানীয় জেলে, মাঝি, ট্রলার ও জাহাজ মালিক সমিতির প্রতিনিধি এবং স্থানীয় জনপ্রতিনিধিরাও সভায় অংশ নেন।

সভায় নৌ-নিরাপত্তা বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে নদীপথে দুর্ঘটনা প্রতিরোধ, নৌযান পরিচালনায় নিরাপত্তা বিধি অনুসরণ এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধার কার্যক্রম কীভাবে আরও কার্যকর করা যায়, তা নিয়ে মতবিনিময় হয়।

সভা শেষে নৌযান দুর্ঘটনায় করণীয় বিষয়ে সচেতনতামূলক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি মহিপুর এলাকার সাধারণ জেলেদের মাঝে নৌ-নিরাপত্তা বিষয়ক লিফলেট বিতরণ করা হয়, যাতে তারা নদীতে চলাচলের সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে পারেন। পায়রা বন্দর কর্তৃপক্ষ আশা করছে, স্থানীয় প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগে নৌপথ আরও নিরাপদ ও শৃঙ্খলিত হবে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর