ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

ভূঞাপুরে নবজাতককে ভুল করে জলাতঙ্কের ভ্যাকসিন প্রয়োগ


  • আপলোড সময় : বুধবার ১৩ মে, ২০২৬ সময় : ৪:২১ পিএম

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাস বয়সী শিশু ফাতিহাকে নিয়মিত টিকার পরিবর্তে জলাতঙ্ক প্রতিরোধে ব্যবহৃত র‍্যাবিক্স ভ্যাকসিন প্রয়োগের অভিযোগ উঠেছে। বুধবার (১৩ মে) দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শিশুটির পরিবার জানায়, নিয়মিত টিকা দেওয়ার জন্য ফাতিহার মা মৌ তাকে নিয়ে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে টিকা প্রয়োগের দায়িত্বে ছিলেন স্বাস্থ্য পরিদর্শক নুরুল ইসলাম নুরু। তবে তিনি উপস্থিত না থাকায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদের ডাকে পিআরএলে থাকা স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম হাসপাতালে আসেন।

অভিযোগ রয়েছে, টিকা দেওয়ার সময় ভুলবশত শিশুটিকে দুই ডোজ জলাতঙ্কের প্রতিষেধক র‍্যাবিক্স ভ্যাকসিন প্রয়োগ করা হয়। পরে বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা প্রতিবাদ করলে স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলেও অভিযোগ করেন স্বজনরা।

শিশুটির পরিবারের দাবি, ভুল ভ্যাকসিন প্রয়োগের পর নবজাতকটি ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ছে। এতে পরিবারটি চরম উদ্বেগ ও আতঙ্কের মধ্যে রয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম বলেন, “ভুলবশত এমনটি হয়েছে।” তিনি ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদও ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত ভুল হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “এটি অনাকাঙ্ক্ষিত ভুল। আরও সতর্ক হওয়া দরকার ছিল। তবে এ ভ্যাকসিনে কোনো সমস্যা হওয়ার কথা নয়। তারপরও পরিবারের সদস্যদের শিশুর শারীরিক অবস্থার বিষয়ে নিয়মিত যোগাযোগ রাখতে বলা হয়েছে।”

ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। অনেকেই হাসপাতালের দায়িত্বশীলদের গাফিলতির অভিযোগ তুলে স্বাস্থ্যসেবার মান নিয়ে প্রশ্ন তুলেছেন।

স্থানীয় সচেতন মহল বলছে, নবজাতকের মতো স্পর্শকাতর রোগীর ক্ষেত্রে এ ধরনের ভুল কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা স্বাস্থ্যসেবায় জবাবদিহি নিশ্চিত এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


এ সম্পর্কিত আরো খবর