ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

ঋণের কিস্তি নিয়ে বিরোধ, হিন্দু নারীকে মারধরের অভিযোগ


  • আপলোড সময় : বুধবার ১৩ মে, ২০২৬ সময় : ৪:২৩ পিএম

কুমিল্লায় বেসরকারি প্রতিষ্ঠান “পল্লী মঙ্গল” এর এক মাঠকর্মীর বিরুদ্ধে এক হিন্দু নারীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিম্মাদারসহ চারজনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী নারীর স্বামী।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী “পল্লী মঙ্গল” থেকে একটি ঋণ গ্রহণ করেছিলেন। কয়েকটি কিস্তি পরিশোধের পর পরবর্তী কিস্তি সময়মতো দিতে না পারায় প্রতিষ্ঠানের ফিল্ড অফিসার মোঃ মিরাজ হোসেনসহ কয়েকজন মঙ্গলবার রাতে তাদের বাড়িতে যান।

ভুক্তভোগী পরিবারের দাবি, রাত সাড়ে ৯টার দিকে ওই কর্মীরা কিস্তির টাকা নিয়ে কথা বলতে গেলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জিম্মাদার ও কর্মীরা ওই নারীকে মারধর করেন। পরে তার স্বামী বাধা দিতে গেলে তাকেও মারধরের শিকার হতে হয়।

পরবর্তীতে আশপাশের লোকজন এগিয়ে এসে আহত দম্পতিকে উদ্ধার করেন। ঘটনার পরপরই ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

এদিকে, ঘটনার পর “পল্লী মঙ্গল” এর কার্যালয়ে গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানের ম্যানেজারকে রহস্যজনকভাবে বদলি করা হয়েছে বলে স্থানীয়রা দাবি করেছেন।

ঘটনা সম্পর্কে জানতে চাইলে জিম্মাদার ও ফিল্ড অফিসার একে অপরের ওপর দায় চাপানোর চেষ্টা করেন। অভিযোগ রয়েছে, ঘটনার পর পুলিশ তাদের থানায় ডাকলেও জিম্মাদার উপস্থিত হননি। ফলে তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি।

স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা ঘটনাটিকে নেক্কারজনক বলে অভিহিত করেছেন। তারা অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর