ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

কটিয়াদীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু


  • আপলোড সময় : বুধবার ১৩ মে, ২০২৬ সময় : ৬:০৮ পিএম

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদীতে পানিতে ডুবে চাঁদ নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) সকালে উপজেলার বনগ্রাম ইউনিয়নের নাগেরগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চাঁদ ওই এলাকার আশাদ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে পরিবারের সদস্যদের সঙ্গে বাড়িতে ছিল শিশু চাঁদ। একপর্যায়ে সবার অজান্তে বাড়ির সামনে টিউবওয়েলের পাশে পানি ভর্তি একটি গর্তে পড়ে যায় সে। কিছু সময় পর পরিবারের লোকজন শিশুটিকে খুঁজতে শুরু করলে বাড়ির সামনের ওই গর্তে পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করেন।

পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারজানা ববি শোভা বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

এ বিষয়ে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, বাড়ির সামনে টিউবওয়েলের পাশে পানি ভর্তি গর্তে পড়ে চাঁদ নামে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা শিশুদের নিরাপত্তায় বাড়ির আশপাশে থাকা পানি ভর্তি গর্ত ও ঝুঁকিপূর্ণ স্থানগুলো দ্রুত ভরাট বা নিরাপদ করার দাবি জানিয়েছেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর