ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ

নড়াইলে রামচন্দ্রপুর দাইবাড়ি খাল পুনঃখনন কাজের উদ্বোধন


  • আপলোড সময় : বুধবার ১৩ মে, ২০২৬ সময় : ৬:২২ পিএম

নড়াইল প্রতিনিধি:

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপিপি কর্মসূচির আওতায় নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর দাইবাড়ি খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ মে) বিকাল ৫টায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব বিশ্বাস জাহাঙ্গীর আলম এবং নড়াইল-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ আতাউর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ নড়াইলের প্রশাসক জনাব মোঃ মোস্তাফিজুর রহমান আলেক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোসাঃ মেহেরুন নেছা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রোকনুজ্জামানসহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, খাল পুনঃখননের ফলে এলাকায় জলাবদ্ধতা নিরসন হবে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং স্থানীয় জনগণের চলাচল ও জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে। তারা আরও বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতায় এ ধরনের উদ্যোগ গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করবে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপিপি কর্মসূচির আওতায় ৯৫০ মিটার দীর্ঘ এ খাল পুনঃখনন কাজে ব্যয় ধরা হয়েছে ৫১ লাখ টাকা।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর