ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

গাজীপুরে অটোরিকশা চালককে গলাকেটে হত্যা


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৪ মে, ২০২৬ সময় : ৪:০৭ পিএম

গাজীপুরের শ্রীপুরে মেহেদী হাসান আসিফ (২২) নামে এক অটোরিকশা চালককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর তার মরদেহ গজারি বনের পাশের একটি মাঠে ফেলে রাখা হয়। ঘটনাস্থলের পাশে নারীদের ব্যবহৃত একটি ওড়না, একজোড়া জুতো ও চুল বাঁধার ব্যান্ড উদ্ধার হওয়ায় ঘটনাটি ঘিরে রহস্য তৈরি হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ডোয়াইবাড়ি গ্রামের বগারভিটা এলাকার স্থানীয়রা মাঠের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। নিহত মেহেদী হাসান আসিফ উপজেলার ডোয়াইবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি মো. হুমায়ুন আহমেদ জাকিরের ছেলে এবং পেশায় অটোরিকশা চালক ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন আসিফ। সাধারণত রাত ১১টার মধ্যে বাড়ি ফিরলেও ওই রাতে তিনি আর ফেরেননি। গভীর রাত পর্যন্ত বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

এরপর স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। অন্য অটোরিকশা চালকদের সঙ্গেও যোগাযোগ করা হয়। কিন্তু রাতভর চেষ্টা করেও তার কোনো সন্ধান মেলেনি। ফজরের আজানের পর স্থানীয় এক ব্যক্তি পরিবারের সদস্যদের জানান, বাড়ির কাছেই নির্জন স্থানে আসিফের অটোরিকশাটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। খবর পেয়ে সেখানে গিয়ে পরিবারের সদস্যদের উদ্বেগ আরও বেড়ে যায়।

সকালে খোঁজাখুঁজির একপর্যায়ে বগারভিটা এলাকার একটি মাঠে গলাকাটা অবস্থায় আসিফের মরদেহ দেখতে পান স্বজনরা। ঘটনাস্থলের আশপাশে পড়ে থাকতে দেখা যায় নারীদের ব্যবহৃত একটি ওড়না, একজোড়া জুতো এবং চুলের ব্যান্ড। এসব আলামত ঘিরে এলাকায় নানা আলোচনা শুরু হয়েছে।

ছেলের মৃত্যুতে শোকে ভেঙে পড়েছেন মা আছমা বেগম। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, প্রতিদিনের মতো কাজ করতে বের হয়েছিল আসিফ। কিন্তু রাতে বাড়ি না ফেরায় পরিবারের সবাই উদ্বিগ্ন হয়ে পড়ে। পরে সকালে তার মরদেহের খবর পাওয়া যায়।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্রের আঘাতে ওই যুবককে হত্যা করা হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে পাওয়া নারীর ওড়না, জুতো ও চুলের ব্যান্ডের বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে এবং জড়িতদের শনাক্তে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর