ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

দুর্যোগ মোকাবিলায় নারীদের নেতৃত্ব বাড়াতে শ্যামনগরে সভা


  • আপলোড সময় : শুক্রবার ১৫ মে, ২০২৬ সময় : ৬:১৫ পিএম

সাতক্ষীরার শ্যামনগরে দুর্যোগ ঝুঁকি হ্রাসে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ‘জেন্ডার রেসপনসিভ ডিজাস্টার রিস্ক রিডাকশন ইন বাংলাদেশ (জিআরডিআরআরআইবি)’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বেলা সাড়ে ১১টায় শ্যামনগর উপজেলা অফিসার্স ক্লাবে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক। সভাটি সঞ্চালনা করেন জিআরডিআরআরআইবি প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলিটেটর মো. মাজহারুল ইসলাম।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কৃষি কর্মকর্তা সুমন মন্ডল, পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি শিল্পি রানী গাইন, উপজেলা পিআইও প্রতিনিধি নাজমুল কবীর, গাবুরা ইউপি চেয়ারম্যান জিএম মাসুদুল আলম এবং শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল মনির।

বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চল হিসেবে শ্যামনগর নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে রয়েছে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে এখানকার মানুষ প্রায়ই ক্ষতিগ্রস্ত হন। বিশেষ করে নারীরা দুর্যোগকালে নানা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হন। তাই দুর্যোগ ব্যবস্থাপনায় নারীদের অংশগ্রহণ ও নেতৃত্ব নিশ্চিত করা সময়ের দাবি।

তারা আরও বলেন, টেকসই উন্নয়ন ও দুর্যোগ মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করতে হবে। নারীদের সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধি করা গেলে দুর্যোগের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে। এ প্রকল্পের মাধ্যমে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীকে আরও দক্ষ ও আত্মবিশ্বাসী করে তোলা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

সভায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মাল্টিমিডিয়া উপস্থাপনা করেন জিআরডিআরআরআইবি প্রকল্পের প্রজেক্ট অফিসার সেলিনা আক্তার। উপস্থাপনায় তিনি জানান, জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং দুর্যোগকালীন ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে জেন্ডার সংবেদনশীল পরিকল্পনা গ্রহণই প্রকল্পটির মূল উদ্দেশ্য।

তিনি আরও জানান, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে নারীদের দুর্যোগ প্রস্তুতি, নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন প্রশিক্ষণ, সভা-সেমিনার এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি নারী নেতৃত্বাধীন বেড়িবাঁধ সুরক্ষা দল গঠন ও সক্ষমতা বৃদ্ধির উদ্যোগও নেওয়া হবে।

অবহিতকরণ সভায় শ্যামনগর উপজেলার গাবুরা ও পদ্মপুকুর ইউনিয়নের প্রকল্প সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য, নারী নেতৃত্বাধীন বেড়িবাঁধ সুরক্ষা দলের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা প্রকল্প বাস্তবায়নে স্থানীয় জনগণের সম্পৃক্ততা বাড়ানো, নারীদের প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি এবং দুর্যোগকালে দ্রুত সহায়তা নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন গঠনমূলক মতামত তুলে ধরেন।

সভায় জানানো হয়, এমবাসি অব সুইডেন ঢাকা ও ইউএন উইমেনের সহযোগিতায় এবং এএফএডি, এএসডিডিডব্লিউ ও বিন্দু নারী উন্নয়ন সংগঠনের যৌথ উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এই প্রকল্পের মাধ্যমে উপকূলীয় অঞ্চলের নারী ও প্রান্তিক জনগোষ্ঠী দুর্যোগ মোকাবিলায় আরও সক্ষম হয়ে উঠবে।


এ সম্পর্কিত আরো খবর