ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

. কুমিল্লায় ট্রাক দুর্ঘটনায় নিহত ৭ কৃষি শ্রমিকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান


  • আপলোড সময় : শনিবার ১৬ মে, ২০২৬ সময় : ৬:২১ পিএম

দিনাজপুর প্রতিনিধি:

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার উদ্যোগে কুমিল্লায় মর্মান্তিক ট্রাক দুর্ঘটনায় নিহত ৭ জন অসহায় কৃষি শ্রমিকের পরিবারের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এ সময় শোকসন্তপ্ত নিহত পরিবারগুলোর পাশে সব সময় থাকার এবং তাদের যেকোনো প্রয়োজনে সহযোগিতা করার দৃঢ় আশ্বাস দেন সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। দিনাজপুরের বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলার এই রেমিট্যান্স যোদ্ধা সদৃশ কৃষি শ্রমিকদের হারিয়ে তাদের পরিবারগুলো যখন চরম দিশেহারা, ঠিক তখনই এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হলো।

অনুষ্ঠানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সম্মানিত সভাপতি মোঃ জাকিরুল ইসলাম এর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি এনামুল হক এর অত্যন্ত সুশৃঙ্খল সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ গোলাম রব্বানী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শোক প্রকাশ ও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মোঃ আনোয়ারুল ইসলাম, ড. মোঃ জিয়াউল হক এবং মুহাদ্দিস ড. মোঃ এনামুল হক। এছাড়াও এই স্মরণ সভায় অন্যান্যদের মাঝে আরও বক্তব্য রাখেন স্থানীয় শ্রমিক নেতা মোঃ রমজান আলী, মোঃ মোসলেম উদ্দিন এবং মোঃ মুশফিকুর রহমান।

টাকা বিতরণ ও আলোচনা সভায় উপস্থিত বক্তারা গভীর দুঃখ প্রকাশ করে বলেন, কুমিল্লার ওই মর্মান্তিক ট্রাক দুর্ঘটনায় নিহত মেহনতি কৃষি শ্রমিকদের অকাল মৃত্যুর ক্ষতি কোনোভাবেই অন্য কিছু দিয়ে পূরণ হওয়ার নয়। তারা ছিলেন তাদের নিজ নিজ পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তবে সম্পূর্ণ মানবিক দায়িত্ববোধ ও সামাজিক দায়বদ্ধতা থেকে নিহতদের অসহায় পরিবারগুলোর চরম দুদিনে পাশে এসে দাঁড়িয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। আগামী দিনেও এই ধরনের মানবিক ও কল্যাণমুখী ধারা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে নিহত ৭ জন গ্রামীণ কৃষি শ্রমিকের প্রত্যেকটি পরিবারের সদস্যদের হাতে তাৎক্ষণিকভাবে ১০ হাজার টাকা করে নগদ আর্থিক সহায়তা অর্থ তুলে দেওয়া হয়। একই সঙ্গে এই মানবিক অনুষ্ঠান থেকে নিহতদের এতিম সন্তানদের পড়াশোনা ও ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে তাদের শিক্ষার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার আনুষ্ঠানিক আশ্বাসও প্রদান করা হয়, যা উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে।

উল্লেখ্য, সম্প্রতি কুমিল্লায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দিনাজপুরের বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলার মোট ৭ জন সাধারণ কৃষি শ্রমিক কর্মস্থলে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন। এই হৃদয়বিদারক ঘটনার পর থেকে পুরো দিনাজপুর জেলা ও সংশ্লিষ্ট উপজেলাজুড়ে এখনো গভীর শোকের ছায়া এবং মাতম নেমে আসে।


এ সম্পর্কিত আরো খবর