ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

কটিয়াদীতে পৃথক অভিযানে মাদকসহ দুই যুবক গ্রেফতার


  • আপলোড সময় : সোমবার ১৮ মে, ২০২৬ সময় : ৮:৪১ পিএম

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি 

কিশোরগঞ্জের কটিয়াদীতে পুলিশ পৃথক দুটি সফল অভিযান পরিচালনা করে মাদকসহ দুই যুবককে হাতেকালো গ্রেফতার করেছে। এ সময় তাদের হেফাজত থেকে ২০ পিস নেশাজাতীয় মাদকদ্রব্য এবং ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার (১৭ মে) রাতে উপজেলার মুমুরদিয়া এবং কৈতরীপাড়া এলাকায় কটিয়াদী মডেল থানা পুলিশের পৃথক দুটি দল এই অভিযান চালায়।

পুলিশের নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যায়, প্রথম অভিযানটি পরিচালিত হয় রোববার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে। গোপন সংবাদের ভিত্তিতে কটিয়াদী মডেল থানার একটি চৌকস দল উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের বাঘবেড় গ্রামে ঝটিকা অভিযান চালায়। এ সময় ওই গ্রামের মোহাম্মদ চৌকিদারের বাড়ির উত্তর পাশের পাকা সড়ক থেকে সন্দেহজনক ঘোরাফেরার সময় মো. রুবেল (২৮) নামে এক যুবককে আটক করা হয়। আটককৃত রুবেল বাঘবেড় গ্রামের মৃত তোতামিয়ার ছেলে। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে ২০ পিস নেশাজাতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকদ্রব্য জব্দ তালিকামূলে জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ।

এদিকে ঠিক একই রাতে রাত ৯টা ৫ মিনিটে উপজেলার কৈতরীপাড়া গ্রামে আরেকটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। গচিহাটা থেকে কৈতরীপাড়াগামী ইটের সলিং সড়কে নিজ বাড়ির সামনে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থানকালে মো. সুমন মিয়া (২৬) নামে অপর এক যুবককে আটক করে পুলিশ দল। আটক সুমন কৈতরীপাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা আব্দুল হামিদের ছেলে। পুলিশ জানায়, সুমনকে আটক করার পর তল্লাশিকালে তার পরিহিত জিন্স প্যান্টের ডান পকেট থেকে একটি সাদা পলিথিনে নিখুঁতভাবে মোড়ানো অবস্থায় ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ী আসামির বিরুদ্ধে কটিয়াদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা শেষে আজ সোমবার তাদের কিশোরগঞ্জ আদালতে পাঠানো হবে। তিনি আরও দৃঢ়তার সাথে বলেন, “কটিয়াদী উপজেলায় মাদকের ভয়াবহ বিস্তার রোধে পুলিশের এই বিশেষ চিরুনি অভিযান চলমান রয়েছে। মাদক ব্যবসা, বহন, সিন্ডিকেট ও সেবনের সঙ্গে জড়িত কাউকেই বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে কটিয়াদী থানা পুলিশের জিরো টলারেন্স নীতি সর্বদা অব্যাহত থাকবে।”



এ সম্পর্কিত আরো খবর