ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং

সাতক্ষীরা থেকে প্রধান আসামি জহির গ্রেফতার

বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের শিশিরকে পুড়িয়ে হত্যা


  • আপলোড সময় : মঙ্গলবার ১৯ মে, ২০২৬ সময় : ৪:২৬ পিএম

কুমিল্লার বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তিকে হাত-পা বেঁধে শরীরে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১। সোমবার দিবাগত রাতে সাতক্ষীরা জেলার ভোমরা এলাকা থেকে যৌথ অভিযানে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামি জহির ইসলাম ওরফে আপন ওরফে জহির হিজড়া (৪৬) কুমিল্লার বুড়িচং উপজেলার বাসিন্দা। মঙ্গলবার র‌্যাব-১১ সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক ও সিনিয়র সহকারী পরিচালক মিঠুন কুমার কুণ্ডু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ১৩ মে সকাল আনুমানিক ১০টার দিকে বুড়িচং বাজারের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন একটি টিনশেড বাসায় এ ঘটনা ঘটে। সেখানে তৃতীয় লিঙ্গের ব্যক্তি এনামুল হক শিশির (২৯)-কে হাত-পা বেঁধে তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনে দগ্ধ হয়ে তিনি চিৎকার শুরু করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৭ মে ভোররাতে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়। র‌্যাব জানায়, ঘটনার পর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে চলে যায়। পরে গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় র‌্যাব-১১ সিপিসি-২ এবং র‌্যাব-৬ সিপিসি-১ এর যৌথ আভিযানিক দল সোমবার রাত ১১টা ২০ মিনিটে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা এলাকা থেকে প্রধান আসামি জহির ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিক অনুসন্ধানে র‌্যাব জানতে পেরেছে, নিহত শিশির ও গ্রেফতারকৃত আসামিসহ সংশ্লিষ্ট সবাই তৃতীয় লিঙ্গের এবং দীর্ঘদিন ধরে একই বাসায় বসবাস করতেন। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, তাদের বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। মূলত মাদকের অর্থ ভাগাভাগি নিয়ে বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে শিশিরকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। র‌্যাব আরও জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


এ সম্পর্কিত আরো খবর