ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

দাউদকান্দিতে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন


  • আপলোড সময় : মঙ্গলবার ১৯ মে, ২০২৬ সময় : ৪:৩২ পিএম

প্রযুক্তিনির্ভর সেবা জনগণের দোরগোড়ায় সহজ ও স্বচ্ছভাবে পৌঁছে দিতে সারাদেশের মতো কুমিল্লার দাউদকান্দিতে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ১০টায় দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে মেলার উদ্বোধন করেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার। এবারের ভূমিসেবা মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে– "জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ"। মেলাটি আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে।

অনুষ্ঠানের সভাপতি এবং দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম বলেন, মেলা আয়োজনের মূল উদ্দেশ্য হলো- ভূমি সেবা সহজীকরণ, ডিজিটাল প্ল্যাটফর্ম ও নাগরিক সেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং প্রান্তিক পর্যায়ে সেবাগুলো পৌঁছে দেওয়া। তিনি আরও বলেন, তিন দিনব্যাপী এই মেলার শেষদিনে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা ও সেমিনারের মাধ্যমে সমাপনী অনুষ্ঠান হবে। ইউনিয়ন ভিত্তিক সর্বোচ্চ ভূমিকর আদায়কারীকে পুরস্কৃত করার মাধ্যমে ভূমি সংক্রান্ত সেবা পদ্ধতি সম্পর্কে জনগণকে ধারণা দেওয়া হবে এবং প্রয়োজনীয় সেবা প্রদান করা হবে।


এ সম্পর্কিত আরো খবর