ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

সুন্দরগঞ্জে কুকুরের কামড়ে নিহত ৫ পরিবারকে সহায়তা


  • আপলোড সময় : মঙ্গলবার ১৯ মে, ২০২৬ সময় : ৪:৫৬ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জে কুকুরের কামড়ে নিহত ৫ ব্যক্তির পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে জেলা পরিষদ। মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে সহায়তা প্রদান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস।

কঞ্চিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনোয়ার আলম সরকারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ ও সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামানিক প্রমুখ। আলোচনা সভা শেষে কুকুরের কামড়ে নিহত পাঁচ পরিবারের সদস্যদের মাঝে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক তুলে দেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকসহ অতিথিবৃন্দ।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের বজরা কঞ্চিবাড়ী, সতিরজান ও কঞ্চিবাড়ী গ্রামে একটি পাগলা কুকুরের হামলায় অন্তত ২১ জন আহত হন। চিকিৎসা নেওয়ার পরও একে একে পাঁচজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- নন্দ রানী, রতনেশ্বর কুমার, মো. ফুল মিয়া, মোছা. আফরোজা বেগম ও মোছা. সুলতানা বেগম। বাকি আহতরা এখনও চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।


এ সম্পর্কিত আরো খবর