ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

ভূমি সেবা মেলা উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা


  • আপলোড সময় : মঙ্গলবার ১৯ মে, ২০২৬ সময় : ৮:২৪ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি:
জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী ভূমি সেবা মেলা ২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় সাতক্ষীরা জেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের আয়োজনে অনুষ্ঠানের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিনুর চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক ও সাতক্ষীরা পৌরসভার প্রশাসক শেখ মঈনুল ইসলাম, সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত, সদর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বদরুদ্দোজা, জেলা জামায়াতের সেক্রেটারি আজিজুর রহমান, সাতক্ষীরা  প্রেসক্লাবের সাবেক সভাপতি  মমতাজ আহমেদ বাপ্পি বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।পরে সকাল ১০টায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তেজগাঁওস্থ ভূমি মন্ত্রণালয় থেকে দেশব্যাপী ভূমি সেবা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

এসময় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন উপজেলার ভূমি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগ ভূমি সেবাকে আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করে তুলছে। ভূমি সেবা মেলার মাধ্যমে জনগণ সরাসরি বিভিন্ন ভূমি সংক্রান্ত সেবা ও তথ্য গ্রহণের সুযোগ পাচ্ছেন।


এ সম্পর্কিত আরো খবর