ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

তাড়াশে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন


  • আপলোড সময় : মঙ্গলবার ১৯ মে, ২০২৬ সময় : ৮:৩২ পিএম

ঝন্টু, সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা”।

মঙ্গলবার (১৯ মে) সকালে তাড়াশ উপজেলা ভূমি অফিস চত্বরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান।

উপজেলা ভূমি অফিসের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ জেড এম নাহিদ হাসান। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বলেন, ভূমি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আধুনিক ও ডিজিটালাইজড সেবার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর ধারাবাহিকতায় তাড়াশে এই ভূমি সেবা মেলার আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, ভূমির সঙ্গে মানুষের সম্পর্ক অত্যন্ত গভীর। তাই ভূমি সেবায় শতভাগ স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে, যাতে কোনো নাগরিক হয়রানির শিকার না হন।

নুসরাত জাহান আরও বলেন, বর্তমান সরকার ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটালাইজেশনের মাধ্যমে সহজ ও আধুনিক করতে কাজ করছে। অনলাইনে নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান, খতিয়ান ও মৌজা ম্যাপ সংগ্রহসহ বিভিন্ন সেবা এখন সাধারণ মানুষ সহজেই পাচ্ছেন।

তিনি ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত ও সেবামুখী প্রতিষ্ঠানে পরিণত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।

মেলায় আগত সাধারণ মানুষকে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা ও তথ্য প্রদান করা হচ্ছে। ভূমি উন্নয়ন কর পরিশোধ, ই-নামজারি, অনলাইন আবেদন, খতিয়ান যাচাই, ভূমি সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তি এবং পরামর্শ সেবাসহ নানা কার্যক্রম মেলায় অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়াও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন তথ্যসমৃদ্ধ স্টল স্থাপন করা হয়েছে। এসব স্টলে ভূমি সংক্রান্ত বিভিন্ন নিয়ম-কানুন ও ডিজিটাল সেবার তথ্য তুলে ধরা হচ্ছে।

অনুষ্ঠান শেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা ভূমি অফিস চত্বর থেকে শুরু হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আয়োজক সূত্রে জানা গেছে, তিন দিনব্যাপী এ ভূমি সেবা মেলা আগামী ২১ মে পর্যন্ত চলবে।


এ সম্পর্কিত আরো খবর