ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

শ্রীবরদী সীমান্তে ২টি ভারতীয় গরু আটক


  • আপলোড সময় : শনিবার ২৩ মে, ২০২৬ সময় : ২:২৫ পিএম

শেরপুর প্রতিনিধি:

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদী সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে উপজেলার হাড়িয়া কোনা পাহাড়ি এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ২টি ভারতীয় গরু উদ্ধার করেছে বিজিবি ৩৯ ব্যাটালিয়নের অধীনস্থ কর্ণঝোড়া বিওপি।

বিজিবি সূত্রে জানা গেছে, আসন্ন কোরবানি ঈদকে ঘিরে সীমান্ত এলাকায় অবৈধ গবাদি পশু ও মাদকসহ সব ধরণের চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে গত শুক্রবার বিকেলে কর্ণঝোড়া বিওপির নায়েক নাজমুল হোসেনের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল সীমান্ত জনপদে অভিযান পরিচালনা করে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে হাড়িয়া কোনা পাহাড়ি এলাকায় তল্লাশি চালিয়ে অবৈধভাবে সীমান্ত পার করে আনা ২টি ভারতীয় গরু পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন বিজিবি সদস্যরা। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

৩৯ বিজিবির কর্ণঝোড়া বিওপি ফাঁড়ির ইনচার্জ নায়েক সুবেদার সাইদুর রহমান গরু আটকের সত্যতা নিশ্চিত করে আজ শনিবার সকালে বলেন, “উদ্ধারকৃত ভারতীয় গরু দুটির আনুমানিক সিজার মূল্য ২ লক্ষ টাকা।”

নায়েক সুবেদার সাইদুর রহমান আরও জানান, পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল কার্যক্রম আগের চেয়ে আরও অনেক গুণ জোরদার করা হয়েছে। দেশের অর্থনীতি ও সীমান্ত সুরক্ষায় বিজিবির এই ধরণের চোরাচালান বিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। উদ্ধারকৃত গরু দুটিকে আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রস্তুতি চলছে।.

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর