ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

সভাপতি হুমায়ুন খালিদ, সাধারণ সম্পাদক মাহবুব আলম

ঘাটাইল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন


  • আপলোড সময় : শনিবার ২৩ মে, ২০২৬ সময় : ২:২৮ পিএম

 টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের ঘাটাইলে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার (২২ মে ২০২৬) সকাল ৯টা থেকে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়ে কোনো বিরতি ছাড়াই বিকেল ৫টা পর্যন্ত চলে। পরে রাতভর সুষ্ঠুভাবে ভোট গণনা শেষে আজ শনিবার (২৩ মে) সকাল ৯টায় প্রিজাইডিং অফিসার আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে সভাপতি পদে মোহাম্মদ হুমায়ুন খালিদ এবং সাধারণ সম্পাদক পদে মুহাম্মদ মাহবুব আলম বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।

প্রিজাইডিং অফিসার মোঃ কবিরুল ইসলাম ফলাফলের তথ্য নিশ্চিত করে জানান, ঘাটাইল উপজেলার ১৭২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ১ হাজার ৩৪ জন ভোটারের মধ্যে ৯৭৪ জন শিক্ষক অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ৪৩টি পদের বিপরীতে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন পদে মোট ৯৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনকে কেন্দ্র করে দিনব্যাপী শিক্ষক সমাজের মধ্যে এক অপূর্ব উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। ভোটগ্রহণ শেষে প্রার্থীদের সমর্থক ও সাধারণ শিক্ষকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। বিজয়ী ঘোষণার পর নির্বাচিত নেতৃবৃন্দ শিক্ষকদের অধিকার রক্ষা, পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে একসঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

নির্বাচনে বিজয়ী অন্যান্য নেতৃবৃন্দ হলেন— কার্যকরী সভাপতি এবিএম শাহজাহান, সিনিয়র সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম ও মোঃ রফিকুল ইসলাম মিয়া, সহ-সভাপতি মোঃ আব্দুল বাতেন মিয়া, বায়তুল্লাহ আল মামুন ও মোরশেদা আক্তার, কার্যকরী সাধারণ সম্পাদক মির্জা ইউনুস, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম সুজন ও গোপীনাথ সরকার, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম এবং মহিলা যুগ্ম সম্পাদক রেবেকা সুলতানা সেতু।

সহ-সম্পাদক পদে মোঃ মোশারফ হোসেন ও মোঃ মোস্তাফিজুর রহমান, মহিলা সম্পাদক শায়লা সুলতানা, সহ-মহিলা সম্পাদক এলিজা খাতুন, সাংগঠনিক সম্পাদক মোঃ মইনুল হাসান জনি, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফুল ইসলাম ও মোঃ সোহেল রানা, অর্থ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম রিন্টু এবং দপ্তর সম্পাদক সাজ্জাদুল আলম লাবু নির্বাচিত হয়েছেন।

এছাড়া শিক্ষা সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, সাহিত্য সম্পাদক মোঃ জাফর সাদিক, আইন সম্পাদক মোঃ আবু নাসির, তথ্য সম্পাদক জুলহাস উদ্দিন, মিডিয়া ও যোগাযোগ সম্পাদক মোঃ আব্দুল আওয়াল, সমবায় সম্পাদক মোঃ মিজানুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক মোঃ আল মামুন তালুকদার, ক্রীড়া সম্পাদক এম খোরশেদ আলম, প্রচার সম্পাদক মোহাম্মদ খালিদ হাসান খোকন, কাব স্কাউট সম্পাদক এস এম সোহেল রানা, প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন বিষয়ক সম্পাদক মোঃ মনিরুজ্জামান, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক খন্দকার আবু শাহমা, সংস্কৃতি ও বিনোদন বিষয়ক সম্পাদক জনী সোম, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ সিদ্দিকুল ইসলাম এবং সহ-ধর্ম বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম নির্বাচিত হয়েছেন। কার্যকরী সদস্য পদে আকরাম হোসেন, মোঃ রুবেল হোসেন ও লোকমান হোসেন তালুকদার এবং মহিলা কার্যকরী সদস্য পদে আপিয়া জাহান ও মানসুরা নিসরাত জাহান জুই নির্বাচিত হয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার আবদুল্লাহ আল আজাদ নবনির্বাচিত সভাপতির নিকট আনুষ্ঠানিকভাবে ফলাফল হস্তান্তর করে বলেন, “স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সকলের সহযোগিতার কারণেই আমরা একটি নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পেরেছি।”

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর