ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ

চিকিৎসকসহ গ্রেপ্তার ২

ভারতে অপারেশন থিয়েটারে রোগীকে ধর্ষণের অভিযোগ


  • আপলোড সময় : শনিবার ২৩ মে, ২০২৬ সময় : ৪:০৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের লখনউতে চিকিৎসাধীন এক নারী রোগীকে অপারেশন থিয়েটারের ভেতরে ধর্ষণের অভিযোগে তেজস হাসপাতালের পরিচালক ও এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৩ মে) স্থানীয় পুলিশ কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত ২১ মে লখনউয়ের বখশি কা তালাব থানার অধীন ইন্দৌরাবাগ এলাকার তেজস হাসপাতালে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী গত ১৯ মে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসার একপর্যায়ে অপারেশন থিয়েটারের ভেতরে তাকে যৌন নির্যাতনের শিকার হতে হয় বলে অভিযোগ ওঠে।

ঘটনার পর ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ দ্রুত হাসপাতালে গিয়ে তদন্ত শুরু করে। তদন্তের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) ও এসসি আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা (নং-১৮৯/২০২৬) রুজু করা হয়।

অভিযুক্ত চিকিৎসকের নাম বিজয় কুমার গিরি। তিনি সীতাপুর জেলার তাম্বৌর থানার রাজনাপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি ইন্দৌরাবাগ এলাকার তেজস হাসপাতালে কর্মরত ছিলেন।

পুলিশের ভাষ্য, প্রাথমিক তদন্ত ও বিভিন্ন আলামত সংগ্রহের পর অভিযুক্ত চিকিৎসককে হেফাজতে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি অপারেশন থিয়েটারের ভেতরে রোগীকে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন বলে দাবি করেছে পুলিশ।

তদন্তের অংশ হিসেবে ঘটনার সময় অভিযুক্তের পরিহিত পোশাক জব্দ করা হয়েছে। এছাড়া হাসপাতালের কয়েকজন কর্মকর্তা ও কর্মচারীকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অভিযোগের গুরুত্ব বিবেচনায় হাসপাতালের পরিচালকের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে অভিযুক্তদের আদালতে হাজির করা হলে আদালত তাদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। ঘটনাটি ঘিরে স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এদিকে, হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা ও রোগীদের সুরক্ষা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র: এনডিটিভি


এ সম্পর্কিত আরো খবর