ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

কুমিল্লা সীমান্তে ৪০,০০০ পিস ইয়াবা উদ্ধার: আটক ১


  • আপলোড সময় : শনিবার ২৩ মে, ২০২৬ সময় : ৪:২৫ পিএম

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর একটি চৌকস আভিযানিক দল বিশেষ টহল পরিচালনা করে বিপুল পরিমাণ ইয়াবাসহ মোঃ আবু সাঈদ (২৪) নামের এক পেশাদার মাদক কারবারিকে আটক করেছে। আজ শনিবার (২৩ মে ২০২৬) গভীর রাতে জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে সর্বমোট ৪০,০০০ (চল্লিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) তাদের নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ, মাদক পাচার রোধসহ যেকোনো ধরণের আন্তঃসীমান্ত অপরাধ দমনে সর্বদা জিরো টলারেন্স নীতি ঘোষণা করে নিয়মিত ও বিশেষ অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৩ মে ২০২৬ তারিখ আনুমানিক রাত ৩টা ৩০ মিনিটে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ লক্ষ্মীপুর পোস্টের একটি ক্ষিপ্রগতির বিশেষ টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী এক চিরুনি অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন বিজিবি টহল দল অত্যন্ত সতর্কতার সাথে অবস্থান নেয়। একপর্যায়ে সীমান্ত শূন্য লাইন (জিরো লাইন) হতে আনুমানিক ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সদর দক্ষিণ উপজেলার দুর্লভপুর নামক স্থানে এক যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে থামার নির্দেশ দেওয়া হয়। পরে ওই যুবক পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে ধরে ফেলেন। পরবর্তীতে আটককৃত মোঃ আবু সাঈদের দেহ তল্লাশি করে তার সাথে থাকা ব্যাগ থেকে সুকৌশলে লুকিয়ে রাখা ৪০ হাজার পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃত মাদক কারবারি মোঃ আবু সাঈদ কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার দক্ষিণ সূর্যনগর গ্রামের (পোস্ট: আনন্দপুর) মৃত আবুল কালামের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা দিয়ে মাদক এনে দেশের বিভিন্ন প্রান্তে পাচার করার কথা স্বীকার করেছে।

বিজিবি কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত এই বিশাল পরিমাণ ইয়াবার আনুমানিক বাজারমূল্য কোটি টাকারও বেশি। আটককৃত আসামির বিরুদ্ধে দেশের প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে জব্দকৃত বিপুল পরিমাণ ইয়াবাসহ আসামিকে আজ সকালে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বন্ধে বিজিবির এমন কঠোর ও ঝটিকা অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজিবি সূত্রে নিশ্চিত করা হয়েছে।

আকাশজমিন / আরআর


এ সম্পর্কিত আরো খবর