ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

পশুর হাট ও মহাসড়কের নিরাপত্তায় কঠোর অবস্থানে র‍্যাব-১১


  • আপলোড সময় : রবিবার ২৪ মে, ২০২৬ সময় : ৪:১০ পিএম

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাটের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থানে রয়েছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১। রোববার সিদ্ধিরগঞ্জ থানার ইব্রাহিম টেক্সটাইলসহ বেশ কয়েকটি অস্থায়ী পশুর হাট পরিদর্শনকালে র‍্যাব-১১-এর কোম্পানি কমান্ডার (সিপিসি-১) আব্দুর রশিদ এ কথা জানান।

র‍্যাব কর্মকর্তা আব্দুর রশিদ বলেন, ‘পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের চলাচল, পশুর নির্বিঘ্ন আনা-নেওয়া এবং কেনাবেচায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে লক্ষ্যে আমাদের টহল টিম সার্বক্ষণিক নজরদারি করছে। হাইওয়ে, সড়কপথ এবং শহরের প্রতিটি অলিগলিতে টহল জোরদার করা হয়েছে। এছাড়া গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সাদা পোশাকে আমাদের অসংখ্য গোয়েন্দা সদস্য নিযুক্ত করা আছে, যারা সার্বক্ষণিক তথ্য সংগ্রহ করছেন। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া মাত্রই আমরা তাৎক্ষণিক রেসপন্স করছি। এছাড়াও ব্যাটালিয়নের পক্ষ থেকে স্পেশাল ফোর্স সব সময় প্রস্তুত রাখা হয়েছে, যাতে যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।’

নারায়ণগঞ্জবাসীর জন্য একটি সুন্দর ও শান্তিপূর্ণ ঈদ উপহার দেওয়ার লক্ষ্য নিয়ে র‍্যাব-১১ সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানান তিনি। আব্দুর রশিদ বলেন, ‘আমরা নারায়ণগঞ্জবাসীকে একটি শান্তিপূর্ণ ঈদ উপহার দেওয়ার লক্ষ্যে সব ধরনের আয়োজন সম্পন্ন করেছি। এমনকি ঈদের পরবর্তী সময়েও আমাদের টহল এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।’


এ সম্পর্কিত আরো খবর