ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

কুমিল্লায় রামিসা হত্যাকাণ্ডসহ নারী-শিশু নির্যাতন বন্ধে স্মারকলিপি


  • আপলোড সময় : রবিবার ২৪ মে, ২০২৬ সময় : ৪:৪৫ পিএম

কুমিল্লায় রামিসা হত্যাকাণ্ডসহ দেশজুড়ে নারী ও শিশু নির্যাতনের ক্রমবর্ধমান ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। রোববার (২৪ মে) দুপুরে স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও নারী সংগঠনের প্রতিনিধিরা এ স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে নারী ও শিশুর ওপর সহিংসতা, ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে, যা সমাজ ও রাষ্ট্রের জন্য এক গভীর সংকটের ইঙ্গিত দিচ্ছে। রামিসার নির্মম ধর্ষণ ও হত্যার ঘটনা দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করলেও এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বলে দাবি করা হয়েছে।

স্মারকলিপিতে আরও বলা হয়, আইনের দুর্বল প্রয়োগ, তদন্তে দীর্ঘসূত্রিতা এবং বিচার প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের ফলে অনেক অপরাধী শাস্তি এড়িয়ে যাচ্ছে, যা সাধারণ মানুষের মনে বিচারব্যবস্থার ওপর আস্থাহীনতা তৈরি করছে। কেবল আইন প্রণয়ন নয়, বরং এর কঠোর ও কার্যকর বাস্তবায়ন এবং সমাজে নারীর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করা হয়।

দাবিসমূহের মধ্যে উল্লেখযোগ্য হলো—রামিসাসহ নারী ও শিশু নির্যাতনের সকল ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করা; প্রতিটি ঘটনায় প্রশাসনের জবাবদিহিতা ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা; ভুক্তভোগী পরিবারকে নিরাপত্তা ও আইনি সহায়তা প্রদান; নারী ও শিশুর জন্য নিরাপদ সামাজিক পরিবেশ নিশ্চিত করা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নারীবিদ্বেষী প্রচারণা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ।

স্মারকলিপিতে স্বাক্ষরকারী প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, জেলা প্রশাসন এ বিষয়ে দ্রুত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করবে, যা কুমিল্লাসহ সারা দেশের নারী ও শিশুদের জন্য একটি নিরাপদ ও সহিংসতামুক্ত পরিবেশ নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।


এ সম্পর্কিত আরো খবর