ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং

সিরাজগঞ্জে মহাসড়কে চাঁদা নেওয়ার অভিযোগে ৫ পুলিশ সদস্য ক্লোজড


  • আপলোড সময় : রবিবার ২৪ মে, ২০২৬ সময় : ৮:৪৪ পিএম

সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানার ৫ পুলিশ সদস্যকে মহাসড়কে চাঁদা নেওয়ার অভিযোগে ক্লোজড করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন।

ক্লোজড হওয়া পুলিশ সদস্যরা হলেন হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই তোফাজ্জল হোসেন, এএসআই সোহেল রানা, পিকআপ ভ্যানচালক লিটন, কনস্টেবল আব্দুর রউফ ও কনস্টেবল ফজলু।

রোববার (২৪ মে) বিকেলে ওসি ইসমাইল হোসেন জানান, গত ২১ মে হাটিকুমরুল মোড়ে দায়িত্ব পালনকালে ওই পুলিশ সদস্যরা এক মোটরসাইকেল চালকের কাছ থেকে ৫০০ টাকা নিয়েছিলেন বলে অভিযোগ পাওয়া যায়। ঘটনাটি ওই সময় উপস্থিত সাংবাদিকরা দেখতে পান এবং বিষয়টি তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে অবহিত করেন।

এরপর বিষয়টি হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের পুলিশ সুপারের কাছে জানানো হয়। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর তিনি অভিযুক্ত পাঁচজন পুলিশ সদস্যকে কর্মস্থল থেকে প্রত্যাহার করে পুলিশ সুপার কার্যালয়ে ক্লোজড করার নির্দেশ দেন। পরে তারা নিজ নিজ কর্মস্থল ত্যাগ করেন।

ওসি ইসমাইল হোসেন বলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে এবং প্রশাসনিকভাবে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে তিনি জানান।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, হাটিকুমরুল মোড়ে নিয়মিত দায়িত্ব পালনের সময় ওই ঘটনাটি ঘটে। সাংবাদিকরা ঘটনাটি লক্ষ্য করে তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে জানালে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়।

এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ প্রশাসনের দ্রুত পদক্ষেপকে স্বাগত জানালেও, এ ধরনের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে মন্তব্য করেছেন অনেকে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত কারণ এবং দায় নির্ধারণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


এ সম্পর্কিত আরো খবর