ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মরদেহ হস্তান্তর


  • আপলোড সময় : সোমবার ২৫ মে, ২০২৬ সময় : ১১:০৭ পিএম

টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার (২৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গ থেকে পুলিশ মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করে।

এ সময় স্বজনরা মরদেহ নিতে হাসপাতালে ভিড় করেন। নিহতদের মধ্যে নওগাঁর ১০ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন এবং রাজশাহী, কুষ্টিয়া ও নাটোরের একজন করে রয়েছেন।

নিহতরা হলেন নওগাঁর মান্দা উপজেলার সাকিম মিয়ার ছেলে মো. সাগর মিয়া (২০), একই এলাকার শহিদুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২৫), আব্দুর রশিদের ছেলে মো. বারিক (২১), আব্দুর রহিমের ছেলে বাদশা (৩২), পাকুরিয়া গ্রামের রশিদের ছেলে গিয়াস (২০), একই এলাকার মাইনুল (২৮), রাজেন্দ্রবাটি এলাকার একাব্বর আলীর ছেলে ইয়াকুব (২০), সুলতানের ছেলে তারেক (২০), হোসেনপুর এলাকার জাফরের ছেলে মাইনুল (৩৫), রামগ্রা এলাকার সুজন (৩৫), রাজশাহীর তানোর উপজেলার আলতাফ হোসেনের ছেলে ইসমাইল হোসেন (১৯), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নজরুল (৬০), সদর উপজেলার মামুন (৪৫), কুষ্টিয়া দৌলতপুর উপজেলার হবিবুর প্রামাণিকের ছেলে হাসান আলী এবং নাটোরের ইব্রাহীমের ছেলে মোহাম্মদ আলম মোল্লা।

এর আগে সোমবার ভোরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা মহাসড়কে টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হন। এ ঘটনায় আহত হন আরও কয়েকজন। তারা মূলত চুল ও ভাঙারি মোবাইল ফেরি করে জীবিকা নির্বাহ করতেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাকটি উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে অতিরিক্ত বোঝাই ও নিয়ন্ত্রণ হারানোর কারণে এটি উল্টে যায়। ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়।

যমুনা সেতুর পূর্ব থানার এসআই আব্দুল হান্নান বলেন, নিহত ১৫ জনের পরিচয় নিশ্চিত হওয়ার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে। তাদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। একই সঙ্গে এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে মরদেহ হস্তান্তরের সময় হাসপাতাল এলাকায় হৃদয়বিদারক পরিবেশ সৃষ্টি হয়। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো হাসপাতাল চত্বর। অনেকেই প্রিয়জনের নিথর দেহ দেখে বারবার মূর্ছা যাচ্ছিলেন।

স্থানীয়রা বলছেন, এই দুর্ঘটনা আবারও প্রমাণ করেছে মহাসড়কে যাত্রী নিরাপত্তা কতটা ঝুঁকিপূর্ণ। অতিরিক্ত ঝুঁকি নিয়ে মালবাহী যানবাহনে মানুষ পরিবহন বন্ধ না হলে এমন ঘটনা আরও ঘটতে পারে।


এ সম্পর্কিত আরো খবর