ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের দিঘি থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার


  • আপলোড সময় : বুধবার ২৭ মে, ২০২৬ সময় : ৩:১০ এএম

বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের দিঘি থেকে ১০ বছর বয়সী দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দল। মঙ্গলবার (২৬ মে) রাত ১০টার দিকে মেডিক্যাল কলেজের সেন্ট্রাল মসজিদের সামনের দিঘি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহত দুই শিশু হলো মো. আরাফাত মল্লিক ও আকাশ। আরাফাত বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চৈতা রঘুনাথপুর এলাকার বিপ্লব মল্লিকের ছেলে এবং ঢাকার একটি মাদরাসার ছাত্র। অন্যদিকে আকাশ ভোলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা মো. বেল্লালের ছেলে এবং বরিশাল নগরের ভাটারখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

নিহত আকাশের চাচা মাসুদ জানান, আকাশ পরিবারসহ বরিশাল নগরের বান্দরোড এলাকার চরের বাড়িতে বসবাস করতেন। দুপুরের দিকে পরিবারের অজান্তে সে বাসা থেকে বের হয়ে যায়। পরে রাতে স্থানীয়দের মাধ্যমে খবর পাওয়া যায় যে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের দিঘি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে নিহত আরাফাত মল্লিকের মামা সুরুজ জানান, আরাফাত তার বাবা-মায়ের সঙ্গে ঢাকায় বসবাস করে। কোরবানির ঈদ উপলক্ষে সে সোমবার ঢাকায় থেকে বরিশালে মামার বাড়িতে বেড়াতে আসে। দুপুরের দিকে আকাশ বাসা থেকে বের হওয়ার পর আরাফাতও তার সঙ্গে ছিল বলে জানা যায়।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, দুপুরে তারা গোসল করার উদ্দেশ্যে মেডিক্যাল কলেজের দিঘিতে গিয়েছিল। এরপর থেকেই তারা নিখোঁজ ছিল। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয়রা দিঘিতে মরদেহ দেখতে পান এবং ফায়ার সার্ভিসকে খবর দেন।

বরিশাল নদী ফায়ার স্টেশনের লিডার নজরুল ইসলাম জানান, রাত সাড়ে ৯টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছায়। ডুবুরি শাহিনের নেতৃত্বে তল্লাশি অভিযান চালিয়ে দিঘি থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলছেন, দিঘির চারপাশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এমন দুর্ঘটনা ঘটতে পারে। তারা ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে দিঘি ও আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

পুলিশ ও স্থানীয় প্রশাসন বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানা গেছে। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা চলছে এবং দুই শিশুর অকাল মৃত্যুতে পরিবারগুলোতে চলছে শোকের মাতম।


এ সম্পর্কিত আরো খবর