ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

আনিসুর রহমান এমপি

একটি দল একাত্তর ও স্বাধীনতার কথা শুনলেই তাদের গাত্রদহ শুরু হয়


  • আপলোড সময় : শনিবার ৩০ মে, ২০২৬ সময় : ৬:৪৪ পিএম

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, বাংলাদেশে রাজনীতিতে বিএনপি স্বাধীনতার শক্তি হিসেবে জনগণের পাশে আছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রণাঙ্গনের যোদ্ধা ছিলেন, বীর উত্তম ছিলেন তার গড়া দল আজকের জাতীয়তাবাদী দল। বাংলাদেশের মানুষ ও বর্তমান বিএনপি সরকার স্বাধীনতার পক্ষে থাকবে ও জনগণের পাশে থাকবে। এতে যদি রাজাকার বা পাকহানাদার বাহিনীর গাত্রদাহ হয়, শরীর জ্বলে তাতে বিএনপি ও এ দেশের মানুষের কিছু আসে যায় না। শনিবার দুপুরে মাদারীপুরের ডাসারে ডি. কে. আইডিয়াল সৈয়দ আতাহার আলী স্কুল এন্ড কলেজ মাঠে ডাসার ইউনিয়ন বিএনপির আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

কেন্দ্রীয় বিএনপি সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার আরো বলেন, বাংলাদেশের আন্দোলনে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই, তাদের পরিবারের প্রতি সহানুভূতি জানাই। জুলাই আন্দোলনের শহীদদের পরিবারের সাথে মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির সকল নেতাকর্মীরা আছেন। জুলাই আন্দোলনের শহীদদের নিয়ে যারা পক্ষ-বিপক্ষ করে রাজনীতিতে বিভেদ সৃষ্টি করছেন তাদেরকে হুঁশিয়ার করে তিনি বলেন, বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় এসেছে। এখন রাজপথে পাগলামি করে পাগলের মত দুটি কথা বলে মানুষকে ভিন্ন পথে প্রবাহিত করার সুযোগ নেই।"

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডাসার উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন তালুকদার, জেলা ও দায়রা জজ আদালতের পিপি এমারাত হোসেন খান, ডাসার ইউনিয়ন বিএনপি’র সভাপতি মান্নান সরদার, সাধারণ সম্পাদক সৈয়দ শাহিনসহ অনেকে।



এ সম্পর্কিত আরো খবর