ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

ব্রাজিল সমর্থকদের শোভাযাত্রায় ৮৫ হাজার টাকা জরিমানা


  • আপলোড সময় : সোমবার ০১ জুন, ২০২৬ সময় : ৪:০০ পিএম

চুয়াডাঙ্গায় পরিবর্তিত সাইলেন্সার ব্যবহার করে বিকট শব্দ সৃষ্টি করে শোভাযাত্রায় অংশ নেয়ায় চার মোটরসাইকেল আরোহীকে ৮৫ হাজার টাকা জরিমানা করেছে পুলিশ। তাদের অনেকের গাড়ির রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স ছিল না বলেও জানিয়েছে পুলিশ। রোববার (৩১ মে) বিকালে চুয়াডাঙ্গা পৌর এলাকার টাউন ফুটবল মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে ব্রাজিলের সমর্থকরা। এতে শতাধিক সমর্থক ব্রাজিলের জাতীয় পতাকা, জার্সি ও বিভিন্ন ব্যানার নিয়ে অংশ নেন। শোভাযাত্রাটি শহরের শহীদ হাসান চত্বরে এসে সমবেত হয়। সেখানে আনন্দ-উল্লাস করে আতশবাজি ফোটান সমর্থকরা।

পরে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় টাউন ফুটবল মাঠে এসে শেষ হয়। এসময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করেন পুলিশ সদস্যরা। পরিবর্তিত সাইলেন্সার ব্যবহার করে বিকট শব্দ সৃষ্টি করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে চারটি মোটরসাইকেল জব্দ করা হয়। পরে পরিবর্তিত সাইলেন্সার ব্যবহার করে বিকট শব্দ সৃষ্টি, মোটরসাইকেলের রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় সড়ক পরিবহন আইনে মোটরসাইকেলের চার আরোহীকে ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, পরিবর্তিত সাইলেন্সার ব্যবহার করে বিকট শব্দ সৃষ্টি করে শব্দ দূষণ করছিল চারটি মোটরসাইকেল। ওই অপরাধে তাদের জরিমানা করা হয়েছে। মোটরসাইকেলগুলো থানায় আনা হয়েছে। অনুমোদিত সাইলেন্সার সংযুক্ত করে প্রয়োজনীয় কাগজপত্র দেখানোর পর মোটরসাইকেলগুলো মালিকদের কাছে ফেরত দেয়া হবে। ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।


এ সম্পর্কিত আরো খবর