ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি


টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি

  • আপলোড সময় : সোমবার ০১ জুন, ২০২৬ সময় : ৪:০৯ পিএম

আইপিএলের মেগা ফাইনালে গুজরাট টাইটান্সকে ৫ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা নিজেদের ঘরে তুলল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গতকালকের (৩১ মে) ম্যাচে ১২ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় আরসিবি। চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্সের পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে মাত্র তৃতীয় দল হিসেবে টানা দুই আসরে চ্যাম্পিয়ন হওয়ার অনন্য গৌরব অর্জন করল তারা।

ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় গুজরাট টাইটান্স। পাওয়ার প্লে-র মধ্যেই সাজঘরে ফেরেন অধিনায়ক শুভমন গিল (১০) ও সাই সুদর্শন (১২)। রসিখ সালাম, জশ হ্যাজেলউড ও ভুবনেশ্বর কুমারের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে জস বাটলারও (১৯) বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। একপর্যায়ে চরম বিপদে পড়া গুজরাটকে টেনে তোলেন ওয়াশিংটন সুন্দর। তিনি খেলেন একটি লড়াকু হাফ-সেঞ্চুরির (৫০) ইনিংস। শেষদিকে আরশাদ খানের ৬ বলে ১৫ রানের ক্যামিওতে ভর করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৫ রানের সম্মানজনক পুঁজি পায় গুজরাট টাইটান্স। বেঙ্গালুরুর পক্ষে তরুণ পেসার রসিখ সালাম ৩টি এবং হ্যাজেলউড ও ভুবনেশ্বর ২টি করে উইকেট নেন।

১৫৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন বিরাট কোহলি। ইনিংসের শুরুতে ভেঙ্কটেশ আইয়ারের (১৬ বলে ৩২) সাথে ঝোড়ো সূচনা এনে দেন তিনি। মাঝে রশিদ খান জোড়া আঘাত হেনে কিছুটা চাপ তৈরির চেষ্টা করলেও একপ্রান্ত আগলে রেখেছিলেন কোহলি। ইনজুরির ধাক্কা সামলে কোহলি তুলে নেন আইপিএল ক্যারিয়ারের অন্যতম দ্রুততম হাফসেঞ্চুরি। রজত পাতিদার (১৫) বা টিম ডেভিডরা (২৪) আউট হলেও ম্যাচ সম্পূর্ণ নিয়ন্ত্রণেই রেখেছিলেন কোহলি। শেষ পর্যন্ত তিনি ৪২ বলে ৭৫ রান করে অপরাজিত থাকেন, যার মধ্যে ছিল ৯টি চার ও ৩টি ছক্কার মার। ১৮তম ওভারেই ৫ উইকেট হারিয়ে ১৬১ রান তুলে অনায়াসে জয়ের বন্দরে পৌঁছে যায় বেঙ্গালুরু। এই মহাকাব্যিক জয়ের পর আরসিবি শিবিরে এখন বইছে উৎসবের আমেজ।


এ সম্পর্কিত আরো খবর