ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং

দারিদ্র্যের বাধা পেরিয়ে মেয়ের বিদায় অনুষ্ঠান, পাশে দাঁড়াল হৃদয়ে সৈয়দপুর


  • আপলোড সময় : সোমবার ০১ জুন, ২০২৬ সময় : ৪:২০ পিএম

নীলফামারী প্রতিনিধি:

দারিদ্র্যের কারণে বিয়ের তিন মাস পরও মেয়েকে শ্বশুরবাড়িতে বিদায় দিতে পারছিলেন না নীলফামারীর সৈয়দপুর উপজেলার এক অসহায় বাবা। অবশেষে সামাজিক ও মানবিক সংগঠন ‘হৃদয়ে সৈয়দপুর’-এর সহযোগিতায় সম্পন্ন হয়েছে সেই বিদায় অনুষ্ঠান।

জানা গেছে, সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের কলাবাগান এলাকার বাসিন্দা মিস্টল ইসলাম পেশায় একজন আইসক্রিম বিক্রেতা। ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করা এই শ্রমজীবী মানুষ দীর্ঘদিন ধরে অভাব-অনটনের মধ্য দিয়ে জীবনযাপন করছেন। নিজের কোনো জমিজমা বা স্থায়ী বসতভিটা না থাকায় সংসারের ব্যয় নির্বাহ করতেই হিমশিম খেতে হয় তাকে।

তার বড় মেয়ে মিশু আক্তারের বিয়ে তিন মাস আগে কিশোরগঞ্জ উপজেলার সিংগেরগাড়ী এলাকার নুর মোহাম্মদ তাওহীদের সঙ্গে সম্পন্ন হয়। তবে আর্থিক সংকটের কারণে মেয়ের বিদায় অনুষ্ঠান আয়োজন করতে পারেননি মিস্টল ইসলাম। এতে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি।

পরে স্থানীয় মানবিক সংগঠন ‘হৃদয়ে সৈয়দপুর’-এর সঙ্গে যোগাযোগ করলে সংগঠনটির সদস্যরা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন। সংগঠনের কামারপুকুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক জনি সরকারের মাধ্যমে সহযোগিতার আশ্বাস পান মিস্টল ইসলাম।

এরই ধারাবাহিকতায় গত রোববার রাতে সৈয়দপুর শহরের রেলওয়ে অফিসার্স ক্লাবে মিশু আক্তারের বিবাহ-বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজে এখনও অনেক পরিবার রয়েছে যারা অর্থাভাবে জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো যথাযথভাবে উদযাপন করতে পারেন না। এসব অসহায় মানুষের পাশে দাঁড়ানোই ‘হৃদয়ে সৈয়দপুর’-এর মূল লক্ষ্য।

সংগঠনের উপদেষ্টা রবিউল আউয়াল রবি বলেন, “মানবিক দায়িত্ববোধ থেকেই আমরা অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

এদিকে মেয়ের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় আবেগাপ্লুত হয়ে মিস্টল ইসলাম বলেন, “অভাবের কারণে মেয়েকে বিদায় দিতে পারছিলাম না। হৃদয়ে সৈয়দপুর আমার পরিবারের পাশে দাঁড়িয়ে যে সহযোগিতা করেছে, তা কখনও ভুলব না।”

স্থানীয়দের মতে, মানবিক ও সামাজিক দায়িত্ববোধ থেকে পরিচালিত এমন উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবতার চর্চাকে আরও শক্তিশালী করবে। অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে হৃদয়ে সৈয়দপুর যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তা অন্যদেরও মানবিক কাজে এগিয়ে আসতে উৎসাহিত করবে।


এ সম্পর্কিত আরো খবর