ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সাতক্ষীরার শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু


  • আপলোড সময় : মঙ্গলবার ০২ জুন, ২০২৬ সময় : ৬:৫৭ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগরে পানিতে ডুবে নাহিদ (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) দুপুরে উপজেলার রমজানগর ইউনিয়নের ১০ নম্বর সোরা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু নাহিদ ওই গ্রামের আলম গাজীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে খেলাধুলার একপর্যায়ে শিশু নাহিদ পরিবারের সদস্যদের চোখ ফাঁকি দিয়ে অগোচরে বাড়ির পাশের জলাশয়ের পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় তাকে কোথাও দেখতে না পেয়ে পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন।খোঁজাখুঁজির একপর্যায়ে দুপুরের দিকে বাড়ির পাশের পানিতে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান স্বজনরা।

সেখান থেকে তাকে দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।শিশুটির এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পরিবার ও পুরো এলাকাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের বুকফাটা আহাজারিতে চারপাশের পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


এ সম্পর্কিত আরো খবর