ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

নড়াইলে নদীতে গোসলে নেমে ডুবে শিশুর মৃত্যু


  • আপলোড সময় : মঙ্গলবার ০২ জুন, ২০২৬ সময় : ৭:২৩ পিএম

নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলায় নদীতে গোসল করতে নেমে ডুবে রায়হান মীর (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) বিকেলে উপজেলার দিঘলিয়া ইউনিয়নের আকড়া ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রায়হান মীর আকড়া গ্রামের জান্নাত মীরের ছেলে।

স্থানীয়রা জানায়, নবগঙ্গা নদীর তীরে রায়হানদের বাড়ি। মঙ্গলবার সকাল ১১টার দিকে নদীর সমিতির ঘাটে গোসল করতে যায় সে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা নদী ও আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করে।
এক পর্যায়ে তাকে কোথাও খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

খবর পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। চার ঘণ্টা অনুসন্ধানের পর বিকেল সাড়ে ৪টার দিকে নদী থেকে রায়হানের মরদেহ উদ্ধার করা হয়।

দিঘলিয়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য জিন্নাত আলী বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং ফায়ার সার্ভিসকে অবহিত করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করেন।

লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সোহাগউজ্জামান বলেন, ‘চার ঘণ্টা খোঁজাখুঁজির পর আমরা শিশুটির মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছি। মরদেহটি চরকোটাখোল হাফিজিয়া মাদরাসায় রাখা হয়েছে। পরিবারের সদস্য ও স্থানীয় ইউপি সদস্য এখানে উপস্থিত আছেন। তাদের কাছে মরদেহটি হস্তান্তর করা হবে।


এ সম্পর্কিত আরো খবর