ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ

হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৭ জনের মৃত্যু


  • আপলোড সময় : বুধবার ০৩ জুন, ২০২৬ সময় : ৪:২১ পিএম

দেশে হামের প্রাদুর্ভাব বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২১০ জন। বুধবার (৩ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২১০ জন শিশু সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে। গত ১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ হাজার ৫৭২ জনে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৫৫ জন। সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা বেড়ে ৯ হাজার ১৯১ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০ হাজার ১৫৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৫ হাজার ১৪২ জন। এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫১১ জনে। এছাড়া, নিশ্চিত হামে এ পর্যন্ত মারা গেছেন ৯০ জন।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, হাম অত্যন্ত সংক্রামক একটি রোগ। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এই রোগটি মারাত্মক আকার ধারণ করতে পারে। জ্বর, কাশি ও শরীরে লাল র‍্যাশ বা ফুসকুড়ি দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে বলা হচ্ছে। শিশুদের সময়মতো টিকার আওতায় নিয়ে আসাই এই রোগ প্রতিরোধের প্রধান উপায়। বর্তমানে সরকারি হাসপাতালগুলোতে হামের চিকিৎসার জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর মাঠ পর্যায়ে নিয়মিত নজরদারি বজায় রাখছে। আক্রান্তদের দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর