ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

ভূঞাপুরে যমুনা নদী থেকে নৌকাসহ ৫ ডাকাত আটক


  • আপলোড সময় : বুধবার ০৩ জুন, ২০২৬ সময় : ৪:২৬ পিএম

টাঙ্গাইল প্রতিনিধি 

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার কুকাদাইর এলাকার যমুনা নদী সংলগ্ন কালা সড়কের কাছ থেকে নৌকাসহ ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।

বুধবার (৩ জুন) ভোরে উপজেলার কুকাদাইর এলাকার যমুনা নদী থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— গাজীপুর জেলার আ. রশিদের ছেলে মো. রুবেল (৩৯), মৃত কালু মিয়ার ছেলে মো. ইব্রাহীম (২১), মৃত আব্দুল মালেকের ছেলে মো. ছাত্তার (৩০), টাঙ্গাইল সদর উপজেলার ধরেরবাড়ী গ্রামের আদম আলীর ছেলে হুমায়ুন (৩৫) এবং ভূঞাপুর উপজেলার মেঘার পটল গ্রামের আমিনুলের ছেলে মো. মিলন (২৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, যমুনা নদীতে তাদের চলাফেরা ও গতিবিধি সন্দেহজনক মনে হলে এলাকাবাসী তাদের আটক করে। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা একটি ডাকাত দলের সদস্য বলে সন্দেহ হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় বলে স্থানীয়রা দাবি করেন। এসব অস্ত্র ব্যবহার করে তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।

পরে স্থানীয়রা বিষয়টি ভূঞাপুর থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।

কালিহাতী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মঞ্জুরুল ইসলাম জানান, ভোরের দিকে কুকাদাইর উত্তরপাড়া এলাকায় পাঁচজন ব্যক্তির সন্দেহজনক চলাফেরা দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা ওই ব্যক্তিদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের আদালতে পাঠানো হয়েছে।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাব্বির রহমান বলেন, আটক ব্যক্তিরা একটি ডাকাত দলের সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আদালতের মাধ্যমে আটক পাঁচজনকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, সে বিষয়েও তদন্ত চলছে।

স্থানীয়দের তৎপরতায় সম্ভাব্য একটি অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিহত হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন এলাকাবাসী।


এ সম্পর্কিত আরো খবর