ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

পাওনা টাকার বিরোধে প্রাণ গেল যুবকের


  • আপলোড সময় : বুধবার ০৩ জুন, ২০২৬ সময় : ৬:০১ পিএম

নেত্রকোনা প্রতিনিধি 

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের দলপা (কান্দাপাড়া) গ্রামে পাওনা টাকার বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে মিলন মিয়া (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৩ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত মিলন মিয়া উপজেলার দলপা গ্রামের আমজুদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সামান্য কিছু পাওনা টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারি শুরু হয়। এতে মিলন মিয়া গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন ও স্বজনরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা দেখা দেয়। এ সময় স্থানীয় জনতা হত্যাকাণ্ডে অভিযুক্ত ব্যক্তি ও তার মাকে আটক করে রাখে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের নিজেদের হেফাজতে নেয়।

খবর পেয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ ঘটনাস্থলে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মা-ছেলেকে আটক করা হয়েছে।

পুলিশ আরও জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ বলেন, পাওনা টাকার বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে মা-ছেলেকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

 আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর