ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ

বৃদ্ধা মায়ের মৃত্যুর ঘটনায় যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার


  • আপলোড সময় : বুধবার ০৩ জুন, ২০২৬ সময় : ৮:৫৬ পিএম

রাজধানীর মিরপুরে ৭৫ বছর বয়সী নূরজাহান বেগমের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে আলোচনা-সমালোচনার মধ্যেই তার ছেলে যুগ্ম সচিব ড. এ কে এম আনিসুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে সরকার।

বুধবার (৩ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ড. এ কে এম আনিসুর রহমান বর্তমানে মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাকে নির্ধারিত সময়ের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে তাকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য করা হবে।

এর আগে রাজধানীর মিরপুরে একটি ফ্ল্যাট থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার হওয়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনার জন্ম দেয়। বৃদ্ধা মায়ের জীবনযাপন, নিঃসঙ্গতা এবং পারিবারিক অবহেলার অভিযোগ নিয়ে দেশজুড়ে নানা প্রতিক্রিয়া দেখা দেয়।

ঘটনার পর বিষয়টি প্রশাসনের নজরেও আসে। বুধবার দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানান, মিরপুরে বৃদ্ধা মা নূরজাহান বেগমের মরদেহ উদ্ধারের ঘটনায় তার ছেলে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ কে এম আনিসুর রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ঘটনার সব দিক খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে তদন্ত ও প্রশাসনিক প্রক্রিয়া চলমান রয়েছে।

নূরজাহান বেগমের মৃত্যুর ঘটনাটি দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আলোচনার বিষয় হয়ে ওঠে। বিশেষ করে বাবা-মায়ের প্রতি সন্তানের দায়িত্ব, প্রবীণদের অধিকার এবং পারিবারিক মূল্যবোধ নিয়ে নতুন করে বিতর্ক ও সচেতনতার সৃষ্টি হয়েছে।

এদিকে প্রশাসনিক সূত্র জানিয়েছে, সরকারি কর্মচারীদের আচরণ, দায়িত্ববোধ ও সামাজিক দায়বদ্ধতার বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী পদক্ষেপ কী হবে, তা তদন্ত ও আইনগত প্রক্রিয়ার ওপর নির্ভর করবে।


এ সম্পর্কিত আরো খবর