ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

নালিতাবাড়ীতে জলাবদ্ধতা ও ভাঙা সড়কে অতিষ্ঠ এলাকাবাসীর মানববন্ধন


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৪ জুন, ২০২৬ সময় : ৪:১৪ পিএম

শেরপুর প্রতিনিধি

দীর্ঘদিন ধরে খানাখন্দ, কাদা ও জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগে রয়েছেন শেরপুরের নালিতাবাড়ী পৌরশহরের ৩ নম্বর ওয়ার্ডের নিলামপট্টি-সাহাপাড়া এলাকার বাসিন্দারা। বর্ষা মৌসুম এলেই এ দুর্ভোগ আরও বেড়ে যায়। সামান্য বৃষ্টিতেই সড়ক পানিতে তলিয়ে যায়, ফলে স্থানীয়দের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। দীর্ঘদিনের এ সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে নিলামপট্টি-সাহাপাড়া মোড়ে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ব্যানার ও ফেস্টুন হাতে তারা দ্রুত সড়ক সংস্কার এবং স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের দাবি জানান।

মানববন্ধনে সভাপতিত্ব করেন স্থানীয় ব্যবসায়ী শামসুল আলম সওদাগর। এতে বক্তব্য দেন ব্যবসায়ী আমিন আল মামুন, কার্তিক সাহা, নূর হোসেন, ফারুক সরকার, শরাফত আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এলাকাবাসীকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিদের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছে। বৃষ্টির পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা এখন নিত্যদিনের সমস্যায় পরিণত হয়েছে।

তারা আরও বলেন, আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করতে হলে দ্রুত সড়ক সংস্কারের পাশাপাশি একটি টেকসই ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা জরুরি। অন্যথায় প্রতিবছর বর্ষা মৌসুমে এলাকাবাসীকে একই দুর্ভোগের মুখোমুখি হতে হবে।

মানববন্ধন শেষে এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়। এতে দ্রুত সড়ক সংস্কার ও জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক বলেন, সড়কটির উন্নয়নকাজের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়া গেলে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত কাজ শুরু করা হবে।

এলাকাবাসীর আশা, দীর্ঘদিনের এই দুর্ভোগের অবসান ঘটিয়ে দ্রুত সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হবে, যাতে তারা নিরাপদ ও স্বাভাবিকভাবে চলাচল করতে পারেন।


এ সম্পর্কিত আরো খবর