ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

পুলিশ হেডকোয়ার্টারের ভুয়া চিঠি ইস্যুতে কুমিল্লায় সাংবাদিক পারভেজ আটক


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৪ জুন, ২০২৬ সময় : ৪:১৬ পিএম

কুমিল্লা প্রতিনিধি

পুলিশ হেডকোয়ার্টারের নামে ভুয়া চিঠি তৈরি ও প্রচারের অভিযোগে কুমিল্লায় দায়ের করা একটি সাইবার ক্রাইম মামলায় সাংবাদিক পারভেজকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (৩ জুন) গভীর রাতে তাকে আটক করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, সম্প্রতি কুমিল্লার পুলিশ সুপারকে বদলি সংক্রান্ত একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। চিঠিটি পুলিশ হেডকোয়ার্টারের নামে প্রচার করা হলেও বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে তা যাচাই-বাছাই করা হয়। পরবর্তীতে চিঠিটিকে ভুয়া ও জাল বলে নিশ্চিত করা হয়।

এ ঘটনায় সাইবার ক্রাইম আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্তের অংশ হিসেবে সাংবাদিক পারভেজকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, ভুয়া তথ্য প্রচার এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য, গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিরুদ্ধে তারা কঠোর অবস্থানে রয়েছেন। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে। তবে মামলার তদন্ত এখনো চলমান থাকায় এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।


এ সম্পর্কিত আরো খবর