ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ৩১ অক্টোবর ২০২৬,  ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উচ্চ মাধ্যমিকে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ শিক্ষার্থী এইচএসসি ফলে পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ এ ছেলেরা বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন বিএনপি দেখে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এইচএসসিতে ১৩৯ প্রতিষ্ঠানে শতভাগ পাস, কমেছে সাফল্যের হার মাদরাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩,২৫০ জন ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল, এইচএসসিতে এগিয়ে ছাত্রীরা এইচএসসি ফল প্রকাশ: জিপিএ-৫ ও পাসের হার দুটিতেই ধস কারিগরি বোর্ডে পাসের হার ৪৯.৪৩ শতাংশ, জিপিএ-৫ বাড়ল যশোর বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৯২%, জিপিএ-৫ ৩২২৮ টেস্টে নাঈম হাসানের প্রথম ফিফটি, ওয়েস্ট ইন্ডিজকে ১৭০ রানের টার্গেট

কমলনগরে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৪ জুন, ২০২৬ সময় : ৭:০৯ পিএম

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরের কমলনগরের তোরাবগঞ্জ এলাকায় একটি পুকুর থেকে আরিফ হোসেন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১০টার দিকে তোরাবগঞ্জ বাজারসংলগ্ন একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে। নিহত আরিফ হোসেন হাজিরহাট হামেদিয়া মাদরাসার শিক্ষক এবং তোরাবগঞ্জ এলাকার বাসিন্দা মো. আক্তার হোসেনের ছেলে।

নিহতের মামা মো. সুলতান আহমেদ টিপু জানান, আরিফ ছোটবেলা থেকেই মায়ের সঙ্গে নানার বাড়িতে থাকতেন। তিনি দীর্ঘদিন ধরে মৃগীরোগে ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন পুকুরে তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। তবে কীভাবে তিনি পানিতে পড়েছেন, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, আরিফ সাঁতার জানতেন না। ধারণা করা হচ্ছে, কোনো কারণে পুকুরে নামার পর তিনি পানিতে ডুবে যান।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল আলম বলেন, আরিফ আগে থেকেই মৃগীরোগে আক্রান্ত ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোসল করতে নেমে অসুস্থ হয়ে পড়ে তিনি পানিতে ডুবে মারা গেছেন। তিনি আরও বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের আলামত পাওয়া যায়নি।


এ সম্পর্কিত আরো খবর