ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

ঘাটাইলে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৪ জুন, ২০২৬ সময় : ৭:১৩ পিএম

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার নাগবাড়ী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক সেবনের দায়ে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) উপজেলার নাগবাড়ী এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন ঘাটাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যায়েদ হোছাইন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে মাদক সেবনের প্রমাণ পাওয়ায় মো. জুলফিকার (২৫), পিতা মো. শামছুল হককে আটক করা হয়। পরে “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮” এর ৩৬(১) ধারা অনুযায়ী তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যায়েদ হোছাইন বলেন, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। তিনি আরও জানান, মাদক সেবন ও মাদক সংশ্লিষ্ট অপরাধ দমনে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।


এ সম্পর্কিত আরো খবর