ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ

কুমিল্লায় ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ আটক ১


  • আপলোড সময় : শনিবার ০৬ জুন, ২০২৬ সময় : ৩:৫৪ পিএম

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় শনিবার (৬ জুন) পরিচালিত এক অভিযানে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বিজিবি সূত্রে জানা যায়, ৬ জুন ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৮টা ৩৫ মিনিটে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ আমানগন্ডা বিওপির একটি টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সীমান্তের ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চৌদ্দগ্রাম উপজেলার বাবুর্চি পাড়া এলাকা থেকে মোঃ খলিলুর রহমান (পিতা- ইদু মিয়া) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাবুর্চি পাড়া গ্রামের বাসিন্দা। এ সময় তার কাছ থেকে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫৯ লাখ ৮৫ হাজার টাকা। কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক পাচার ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত রয়েছে। দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে বিজিবি নিয়মিতভাবে বিভিন্ন অভিযান পরিচালনা করছে। আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত ইয়াবাসহ তাকে চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় শনিবার (৬ জুন) পরিচালিত এক অভিযানে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, ৬ জুন ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৮টা ৩৫ মিনিটে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ আমানগন্ডা বিওপির একটি টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সীমান্তের ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চৌদ্দগ্রাম উপজেলার বাবুর্চি পাড়া এলাকা থেকে মোঃ খলিলুর রহমান (পিতা- ইদু মিয়া) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাবুর্চি পাড়া গ্রামের বাসিন্দা।

এ সময় তার কাছ থেকে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫৯ লাখ ৮৫ হাজার টাকা।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক পাচার ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত রয়েছে। দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে বিজিবি নিয়মিতভাবে বিভিন্ন অভিযান পরিচালনা করছে। আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত ইয়াবাসহ তাকে চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর