ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ

কসবায় বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত


  • আপলোড সময় : শনিবার ০৬ জুন, ২০২৬ সময় : ৪:০৫ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পূর্ব বিরোধের জেরে বন্ধুর ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৫ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কুটি ইউনিয়নের রানিয়ারা কাঠেরপুল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন কুটি ইউনিয়নের রানিয়ারা চৌধুরী বাড়ি এলাকার গিয়াস উদ্দিন চৌধুরীর ছেলে। অভিযুক্ত ছাব্বির হোসেন প্রকাশ হাসান (২৬) একই ইউনিয়নের রানিয়ারা পশ্চিমপাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দুজনের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ও পরিচিতি ছিল।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, পূর্ব বিরোধকে কেন্দ্র করে শুক্রবার রাতে রানিয়ারা কাঠেরপুল এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কসংলগ্ন মফিজ মিয়ার ডেকোরেশন দোকানের উত্তর পাশে কাঠেরপুল-রানিয়ারা সড়কে আনোয়ার হোসেনের ওপর হামলা চালানো হয়। এ সময় তাকে ছুরিকাঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।

আনোয়ারের চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে গুরুতর অবস্থায় কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতের স্বজনরা এ ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেন এবং জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নিহতের বাবা গিয়াস উদ্দিন চৌধুরী বলেন, তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনীন সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পূর্ব বিরোধের জেরে বন্ধুর হাতে বন্ধু নিহত হওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ সম্পর্কিত আরো খবর