ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

নড়াইলে কিশোরী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার


  • আপলোড সময় : শনিবার ০৬ জুন, ২০২৬ সময় : ৮:৩৬ পিএম

নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় বাক-প্রতিবন্ধী ১৩ বছরের এক কিশোরীকে ইজিবাইকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে ইজিবাইক চালক সেলিম শেখ (২৭) কে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।

পুলিশ জানায়, গত শুক্রবার (৫ জুন) বিকেলে লক্ষীপাশা ইউনিয়নের কুচিয়াবাড়ি গ্রাম থেকে ওই বাকপ্রতিবন্ধী কিশোরীকে তুলে নিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে ধর্ষণ করে সেলিম। পরে তাকে লুটিয়া বাজারে নামিয়ে দিয়ে পালিয়ে যায় ধর্ষক সেলিম।

এজাহার সুত্রে জানা গেছে, আসামি সেলিম লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের আজিয়ার শেখের ছেলে। এ ঘটনায় কিশোরীর মা ( আদরী বেগম) বাদী হয়ে শনিবার (৬জুন) দুপুরে লোহাগড়া থানায় অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন।

পুলিশ মামলার আসামি সেলিম শেখকে বয়রা গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা নড়াইল সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে।

এঘটনায় লোহাগড়া থানার ওসি (তদন্ত) অজিত কুমার রায় বলেন, সেলিমের নামে লোহাগড়া থানায় শনিবার অপহরণ ও ধর্ষণের মামলা রুজু করা হয়েছে। মামলা নং- ৮। আসামি কে গ্রেফতার করে আইনী প্রক্রিয়া শেষে আদালতে প্রেরন করা হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর